রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ গরম করতে হবে | দুধ ফুটে গেলে ওতে লেবুর রস দিয়ে ছানা তৈরী করতে হবে| এরপর ছানার জল ঝরিয়ে নিতে হবে| |
- 2
সুজি ভেজে অল্প গরম জলে ভিজিয়ে রাখতে হবে| একটা পাত্রে ভেজানো সুজি, ছানা, সামান্য ময়দা ও ছোটো এলাচের গুঁডো় মিশিয়ে ভালভাবে মেখে নিতে হবে
- 3
কাজু বাদাম, কিসমিস, আমসত্ব কুচি করে খোয়া ক্ষীর দিয়ে মিশিয়ে একটা পুর বানাতে হবে| এবার আগে থেকে মেখে রাখা ছানার মিশ্রণ থেকে লুচির মতন লেচি কেটে ওর মধ্যে পুর ভরে গোলগোল চ্যাপ্টা আকারে তৈরী করে সামান্য ময়দা মাখিয়ে গরম ঘিয়ে ভেজে তুলে রাখতে হবে|
- 4
অন্যদিকে চিনি,জল, ছোটো এলাচের গুডো় দিয়ে রস বানিয়ে ভেজে রাখা ছানার মিষ্টি গুলো গরম রসে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে| এবার রস থেকে তুলে চেরি ও খোয়াক্ষীর দিয়ে সাজিয়ে দিলেই তৈরী রসমঞ্জরি|
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9002118





মন্তব্যগুলি