রান্নার নির্দেশ
- 1
চিকেন গুলোকে প্রথমেই নুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর সেদ্ধ চিকেন টাকে একটু ছিড়ে ছিড়ে নিতে হবে
- 2
একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে তাতে সাদা তেল দিতে হবে তেলটা গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে
- 3
পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম কুচি দিয়ে আবার একটু ভেজে নিতে হবে
- 4
এবার চিকেন গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে
- 5
এবার তার মধ্যে গ্রেট করে ডিম, গোলমরিচ গুঁড়ো ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নিতে হবে
- 6
এবার একটা পাত্রে নামিয়ে রাখা চিকেন এর মিশ্রণের সাথে মেয়োনিজ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে
- 7
এবার পাউরুটির ধারগুলো কে ছুরি দিয়ে কেটে নিতে হবে
- 8
চিকেন এর মিশ্রণটি পাউরুটির মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে তার উপর থেকে আবার একটা পাউরুটি দিয়ে একটু চেপে দিতে হবে
- 9
এবার একটা ছুরি দিয়ে পাউরুটি টাকে কোনা করে কেটে নিতে হবে তারপর সসের সঙ্গে পরিবেশন করতে হবে
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি