রান্নার নির্দেশ
- 1
1 লিটার দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার খুব ভালো করে গুলে নিতে হবে।
- 2
একটা পাত্রে দুধ ঢেলে মাঝারি আঁচে জ্বাল হবে।
- 3
ঘন হলে ওর মধ্যে কাস্টার্ড গোলা দুধ দিয়ে আরো ভালোভাবে ফোটাতে হবে।
- 4
নামানোর আগে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 5
দুধ একটু ঠান্ডা হলে ওর মধ্যে আমের পিউরি ও ফ্রেশ ক্রিম ভালোভাবে মেশাতে হবে।
- 6
এবার ঐ কাস্টর্ড 8 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে।
- 7
ফ্রিজ থেকে বার করে 4 টে কাঁচের বাটিতে প্রথমে কাস্টার্ড ঢেলে তার ওপর আমের টুকরো, বেদানা ও পেস্তাকুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে আম কাস্টার্ড।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9225382




মন্তব্যগুলি