তালশাঁসের লাচ্ছি

#খাই_খাই_বাঙালি। লাচ্ছি সাধারণত টক দই দিয়েই হয়ে থাকে। এই গরমের মরসুমে বাজারে এখন নরম শাঁসওয়ালা তালশাঁস ভালোই পাওয়া যাচ্ছে, আর এটি খেতেও যেমন ভালো লাগে , তেমনি খুবই উপকারী। টক দইয়ের সাথে তালশাঁস দিয়ে লাচ্ছি বানালে স্বাদের দিক থেকে ও খাদ্যগুণ এর দিক থেকে এটি একটি উপাদেয় ঠান্ডা পানীয় বা সরবত হিসাবে গরমকালের জন্য আদর্শ। এটি বানাতে সময় লাগে ১০-১৫ মিনিট।

রান্নার নির্দেশ
- 1
নরম তালশাঁস এর বাইরের খোসা সাবধানে ছাড়িয়ে নিতে হবে যাতে ভিতরের জল বেরিয়ে না যায়, তারপরে সেটা একটা ব্লেন্ডার জারে দিতে হবে।
- 2
তালশাঁসের সাথে ধনেপাতা কুচি, পুদিনাপাতা, কাঁচালংকা, বিটনুন দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে।
- 3
এবারে ব্রাউনসুগার ডাস্ট বা চিনি গুঁড়ো, টক দই ও বরফ দিয়ে ভালো করে আরও একবার ব্লেন্ড করতে হবে।
- 4
কিছুটা পাতলা করে নেবার জন্য ব্লেন্ড করা লাচ্ছিতে ১/২ গ্লাস মত ঠান্ডাজল ও গন্ধলেবুর রস দিয়ে মিশিয়ে নিলেই তৈরি তালশাঁসের লাচ্ছি।
- 5
এবারে পরিবেশনের আগে, একটা বড় কাঁচের গ্লাসের মুখের দিকে লেবুর রস লাগিয়ে নিয়ে গ্লাস টা উল্টো করে ধরে চিনির পাত্রের মধ্যে ধরলে, চিনি গুলি গ্লাসের গায়ে লেগে যাবে।
- 6
একইভাবে কিছুটা ধনেপাতা কুচি গ্লাসের মুখের কাছে লাগিয়ে নিতে হবে।
- 7
এরপরে ঠান্ডা ঠান্ডা তালশাঁসের লাচ্ছি এক একটা গ্লাসে ঢেলে নিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি