ম্যাংগো ডিলাইট পুডিং

এটি একটি সুস্বাদু পুডিং রেসিপি। এটি ডেসার্ট হিসাবে বাচ্চাদের কেন্দ্র করে কোনো পার্টি বা এমনিই ঘরোয়া খাবার হিসাবে আম দিয়ে বানানো ইয়াম্মি এবং পুষ্টিকর একটা পুডিং রেসিপি। গরমের দিনে পাকা আম দিয়ে খুব সহজেই কম সময়ে বানিয়ে নেওয়া যায়।
ম্যাংগো ডিলাইট পুডিং
এটি একটি সুস্বাদু পুডিং রেসিপি। এটি ডেসার্ট হিসাবে বাচ্চাদের কেন্দ্র করে কোনো পার্টি বা এমনিই ঘরোয়া খাবার হিসাবে আম দিয়ে বানানো ইয়াম্মি এবং পুষ্টিকর একটা পুডিং রেসিপি। গরমের দিনে পাকা আম দিয়ে খুব সহজেই কম সময়ে বানিয়ে নেওয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বা হ্যান্ড বিটার দিয়ে ডিম গুলিকে ভালো করে ফেটিয়ে নিয়ে, যখন ফেনা ফেনা ভাব হবে তখন চিনি দিয়ে আবার ফেটাতে হবে যতক্ষন না চিনি গলে যায়।
- 2
এরপর এতে একে একে ঘন দুধ, আমের ক্কাথ,ভ্যানিলা এসেন্স ও নুন মিশিয়ে নিয়ে ঘন মিশ্রণ বানাতে হবে একটা বড় চামচের সাহায্যে।
- 3
প্রেসার কুকারে ২ কাপ জল গরমে বসাতে হবে।
- 4
একটা গভীর গর্ত যুক্ত স্টিল অথবা অ্যালুমিনিয়াম এর পাত্রে ঘি /মাখন /তেল ব্রাশ করে, তৈরি করা ঘন মিশ্রণ টা ঢেলে দিতে হবে।
- 5
পাত্রের উপরে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে।
- 6
কুকারের জল গরম হলে তার মধ্যে একটা টেবিল র্যাক বসিয়ে, এর উপরে ফয়েল মোড়ানো মিশ্রনের বাটি বসিয়ে দিতে হবে। আর ফয়েলের উপরে দু তিনটি ছোটো ছিদ্র করে দিতে হবে ছুড়ি দিয়ে ।
- 7
কুকারের ঢাকা বন্ধ করে ফুল ফ্লেমে ৫-৬ টি সিটি দিয়ে গ্যাস বন্ধ করতে হবে।
- 8
প্রেসার নেমে গেলে কুকার থেকে বাটি বের করে নিয়ে ফয়েল খুলে দিয়ে ৫-৭ মিনিট স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিয়ে এর উপরে একটা প্লেট উল্টে দিয়ে বাটিটা উলটে ধরলেই পুডিং টা প্লেটে আস্তে আস্তে পরে যাবে।
- 9
এরপরে ফ্রিজে ১০ -২০ মিনিট রেখে ঠান্ডা করতে হবে। কাটা আমের টুকরো, চেরি ও পুদিনাপাতা সাজিয়ে নিজের পছন্দমতো সাইজে কেটে নিয়ে পরিবেশন করতে হবে।
Made this recipe? Share a Cooksnap!
Let Sanchari Karmakar know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি