কাতলা মাছের কালিয়া (অনুষ্ঠান বাড়ির স্টাইলে)

#জামাই
ভিডিও রেসিপি লিংক https://youtu.be/oDO3gkd6_I4
কাতলা মাছের কালিয়া (অনুষ্ঠান বাড়ির স্টাইলে)
#জামাই
ভিডিও রেসিপি লিংক https://youtu.be/oDO3gkd6_I4
রান্নার নির্দেশ
- 1
মাছ গুলো কে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে 5-10 মিনিট রেখে দিতে হবে ম্যারিনেট এর জন্যে। গরম কড়া তে কিছু টা তেল দিয়ে মাছ গুলো কে ভালো করে ভেজে তুলে নিতে হবে
- 2
অবশিষ্ট তেলে ডুমো করে কাটা পিঁয়াজ, ডুমো আদা, রসুন, 4-5 টা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট এর জন্যে ভাজা ভাজা করে নিতে হবে। পিঁয়াজ হালকা রং ধরলে ডুমো করে কাটা টমেটো আর কিসমিস দিয়ে ভালো করে মিশিয়ে আরো 2 মিনিট তেল এ নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিতে হবে। তারপর ঠান্ডা হলে একটা মিক্সি তে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 3
কড়া তে আবার খানিক টা তেল দিয়ে গোটা গরম মশলা, তেজ পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। গ্যাস এর আঁচ কম করে, ওই তেল এ হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে । এতে রান্নার রং খুব ভালো আসে । এরপর মিক্সি তে করা পেস্ট টা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দরকারে অল্প একটু জল দিতে পারেন।
- 4
অন্য বাটি তে ফেটানো টক দই এর সাথে জিরে, ধনে গুঁড়ো আর গরম মসলা গুঁড়ো ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণ টা কড়া তে দিয়ে কষিয়ে নিতে হবে। স্বাদমতো নুন এবং অল্প চিনি দিয়ে দিতে হবে।
- 5
5-7 মিনিট এর জন্যে ঢাকা চাপা দিয়ে রান্না টা করে নিতে হবে। 7 মিনিট পর মশলা কষানো হয়ে গেলে 1 কাপ গরম জল দিয়ে, গ্রেভি টা ফুটতে দিতে হবে। জল ফুটলে ভাজা মাছ ছেড়ে দিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা অল্প চিরে দিয়ে দিতে হবে, সুন্দর দেখতে লাগার জন্যে। আবার ঢাকা চাপা দিয়ে 7-8 মিনিট অল্প আঁচে রান্না টা হতে দিতে হবে।
- 6
গ্রেভি টা গা-মাখা গা-মাখা অবস্থায় থাকবে, একটু ঘনোর দিকে। এইবার এইটা গরম গরম সাদা ভাত, বাসন্তী পোলাও কিংবা ফ্রায়েড রাইস এর সাথে পরিবেশন করুন।
Made this recipe? Share a Cooksnap!
Let Sangeeta Das Saha know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি