আপেল স্টাফড আমের দুধপুলি পিঠা

#আমের রেসিপি
আপেল স্টাফড আমের দুধপুলি পিঠা, আমার একটি ইনোভেটিব রেসিপি যেটি খুবই সুস্বাদু হয় ।
আপেল স্টাফড আমের দুধপুলি পিঠা
#আমের রেসিপি
আপেল স্টাফড আমের দুধপুলি পিঠা, আমার একটি ইনোভেটিব রেসিপি যেটি খুবই সুস্বাদু হয় ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ২ টি আপেল কে ছোটো ছোটো করে কেটে নিন।
- 2
এবার পুর বানিয়ে নেওয়ার জন্য, কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি গরম করে নিন ।
- 3
এবার তাতে কুচিয়ে নেওয়া আপেল গুলো দিয়ে ২ মিনিটের জন্য নাড়াচাড়া করে নিন ।
- 4
২ মিনিট বাদ, ১২৫ গ্রাম খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে নিন ।
- 5
৪ মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে রান্না করুন ।
- 6
এবার তাতে ১/২ কাপ চিনি এবং ২ টেবিল চামচ কাজুবাদাম গুঁড়ো দিয়ে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিন ।
- 7
কম আঁচে ভালো করে নাড়াচাড়া করে রান্না করুন যতক্ষণ না পর্যন্ত চিনি গলে গিয়ে একটি সুন্দর মিশ্রণে পরিনত হয়।
- 8
এখন এতে এক চিমটি দারুচিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন ।
- 9
এবার একটি প্লেটে নামিয়ে নিয়ে আপেলের পুর টিকে ঠান্ডা করে নিন ।
- 10
এবার পুলি পিঠা বানানোর জন্য, ৬৫০ গ্রাম আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিন (বীজ গুলো ফেলে দিন)।
- 11
এবার একটি মিক্সার জারের মধ্যে কেটে নেওয়া আমের টুকরো গুলো দিয়ে একটি মসৃণ পেস্ট (পাল্প) বানিয়ে নিন ।
- 12
এবার একটি প্লেটে ৪ টেবিল চামচ গরম জল, স্বাদমতো নুন এবং ৫ টেবিল চামচ আমের পাল্প নিয়ে ভালো করে মিশিয়ে নিন ।
- 13
এবার তাতে ১ কাপ চালের গুড়ো দিয়ে ভালো করে মেখে একটি ডো বানিয়ে নিন এবং এটিকে ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ।
- 14
এই সময়ে একটি প্যানে ৭৫০ মিলিলিটার দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে নিন ।
- 15
দুধটি যখন ফুটতে শুরু করবে তখন ৩ টি এলাচ দিন এবং আবারও ভালো করে ফুটিয়ে নিন যতক্ষণ না পর্যন্ত দুধটি ৫০০ মিলিলিটার হয়ে আসবে ।
- 16
অন্যদিকে, ঢেকে রাখা ডো টিকে আবারও একটু থেসে নিয়ে ছোটো ছোটো বলের আকারে কেটে নিন ।
- 17
এবার একটি বল নিয়ে দুই হাতের সাহায্যে বাটির মতো গড়ে তারমধ্যে আপেলের পুর টি দিয়ে মুখটি ভালো করে বন্ধ করে পুলি পিঠার মতো বানিয়ে নিন ।
- 18
সব পিঠা গুলো একইভাবে গড়ে নিন।
- 19
এখন চুলার আঁচ টা বাড়িয়ে দিয়ে বানিয়ে নেওয়া পিঠা গুলো ৫০০ মিলিলিটার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিন ।
- 20
মাঝারি আঁচে ১০ মিনিট ফুটিয়ে নিন
- 21
১০ মিনিট বাদ, পিঠাগুলো সেদ্ধ হয়ে এলে তাতে ১/২ কাপ চিনি দিয়ে আবারও ২ মিনিট ভালো করে ফুটিয়ে নিন ।
- 22
এখন বাকি আমের পাল্প টা এতে দিয়ে ভালো করে মিশিয়ে নিন ।
- 23
ওপর থেকে ২ টেবিল চামচ কাজুবাদাম কুচি এবং ২ টেবিল চামচ আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিন।
- 24
আমের পাল্প টা দেওয়ার পর যখন মিশ্রণটা ফুটতে শুরু করবে তখন গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েই ঢেকে রাখুন।
- 25
কিছুক্ষণ বাদ ঢাকনা খুলে পরিবেশন করুন আপেল স্টাফড আমের দুধপুলি পিঠা ।
Keywords
Similar Recipes
More Recipes





























মন্তব্যগুলি