সুইট কর্ন প্রন কেবাব

#কাবাব এবং তেলেভাজা ঘরোয়া উপকরনেই চটজলদি ভাবে বানিয়ে নেওয়া যায় এই মজাদার কেবাব রেসিপিটি। এই কেবাবের বিশেষ বৈশিষ্ট্য হলো, ঝাল ঝাল স্বাদের সাথে সাথে মাঝেমধ্যে সুইট কর্নের মিষ্টি মিষ্টি স্বাদের। এটি বানানোর জন্য প্রস্তুতি সময় মাত্র ১০ মিনিট, আর রান্নার সময় লাগবে ৮-১০ মিনিট।

রান্নার নির্দেশ
- 1
চিংড়ি গুলি ১ চামচ তেল গরম করে সাঁতলে নিতে হবে ২ মিনিটের জন্য।
- 2
সাঁতলে নেওয়া চিংড়ি আর সুইট কর্ন মিক্সিতে আধাবাটা করে ব্লেন্ড করতে হবে।
- 3
বেটে নেওয়া মিশ্রনে সেদ্ধ আলু চটকে নিয়ে মাখতে হবে।
- 4
একে একে সমস্ত গুড়ো মশলা দিয়ে, নুন,পেঁয়াজ কুচি, কাঁচালংকা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি ও লেবুর রস দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে।
- 5
এরপরে বেসন দিয়ে মাখা মিশ্রন টা আর একটু টাইট ভাবে মাখতে হবে। (মাখা যদি বেশি নরম মনে হয় তাহলে খুব সামান্য বেসন দেওয়া যাবে, কিন্তু খুব বেশি শক্ত ভাব হলেও খেতে ভালো লাগবে না)
- 6
মাখা মিশ্রন থেকে সমান কিছুটা অংশ করে নিয়ে হাতে তেল মাখিয়ে চ্যাপ্টা আকার এর কেবাব গড়তে হবে।
- 7
চ্যাপ্টা করে গড়ে নেওয়া কেবাব গুলিতে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে চারিদিকে।
- 8
প্যানে বা তাওয়া তে তেল গরম করে, কম আঁচে দুদিক সমান লালচে করে ভাজতে হবে।
- 9
দুদিক সমানভাবে ভাজা হয়ে গেলে, তেল থেকে তুলে একটা টিস্যু ন্যাপকিনের উপর তুলেনিয়ে বাড়তি তেল টানিয়ে নিতে হবে।
- 10
পরিবেশনের আগে উপরে চাটমশলা ও সামান্য পাতিলেবুর রস ছড়িয়ে, পুদিনার চাটনি, ধনেপাতার চাটনি বা পছন্দ মত স্যসের সাথে পরিবেশন করতে হবে গরম গরম।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি