পনির মালাই টিক্কা
#কাবাব
ভিডিও লিংক - https://youtu.be/nKC1cewHHZA
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা মিক্সিং জারে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনে পাতার অল্প জল দিয়ে একটা মসৃন পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
এরপর একটা মিক্সিং বোলে বেঁটে নেওয়া পেস্ট এর সাথে, জল ঝরানো টক দই, চীজ, ফ্রেশ ক্রীম, পাতি লেবুর রস, স্বাদমতো নুন, গরম মসলা, গোলমরিচ গুঁড়ো, কসৌরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর সাথে বড় ডুমো করে কেটে রাখা পনির, চৌকো করে কাটা পেঁয়াজ আর কাপসিকাম ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টার জন্যে ম্যারিনেট করে রাখতে হবে।
- 3
কাবাব গুলো যেই কাঠির মধ্যে গেঁথে করা হবে, সেই কাবাব স্কিওরস গুলো কে 30 মিনিট এর জন্যে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এর ফলে কাবাব গেঁথে করার সময়, খুব সহজ ভাবে ই করা যায়।
- 4
পনির গুলো 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার পর, এইবার ওরমধ্যে কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল লাস্ট এ দেয়া হলো কারণ, তেল আগে দিয়ে দিলে মারিনেশন পদ্ধতি টা স্লো হয়ে যায়।
- 5
এইবার স্কিবারর্স কাঠি তে একে একে ক্যাপসিকাম, পনির, পেঁয়াজ গেঁথে নিতে হবে। ফ্রাইং প্যানে মাখন গলিয়ে একে একে পনির গাঁথা কাঠি গুলো কে 2 মিনিট জোর আঁচে রান্না করতে হবে। এক পিঠ হলে ওপর পিঠ জোর আঁচে আরো 2 মিনিট রান্না করতে হবে। এইবার আবার উল্টে দিয়ে 5 মিনিট করে লো ফ্লামে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। 2 পিঠ ই এইভাবে 5 মিনিট করে রান্না করে নিতে হবে ধিমে আঁচে।
- 6
এইবার স্মোকি এফেক্ট দেয়ার জন্যে হয় ডিরেক্ট গ্যাস এর আগুন এ পনির কাঠি গুলো ধরে সেঁকে নিতে পারেন। আর নাহলে একটা কাঠকয়লা কে গরম করে, ফ্রাইং প্যানের পাশে একটা আলাদা বাটির মধ্যে নিয়ে, ওপর থেকে অল্প তেল ঢেলে দিতে হবে। যেই ধোঁয়া বেরোনো শুরু হবে, সাথে সাথে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি