মুর্গ কোফতা পোলাও
#উদ্বৃত্ত_খাদ্যবস্তু_দিয়ে_তৈরী_রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগির মাংস ঝোল থেকে তুলে নিয়ে জল দিয়ে ধুয়ে হাড় ছাড়িয়ে ১ টেবিল চামচ টকদই দিয়ে বেটে নিতে হবে|
- 2
এরপর ওতে পেঁয়াজকুচি,অল্প আদা রসুন বাটা,কাঁচালংকাকুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,অল্প শাহী গরমমশলা গুঁড়ো, পাঁউরুটির স্লাইস(জলে ভিজিয়ে) ও নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে ছোট ছোট বলের আকারে গড়ে কোফতা গুলো ভেজে তুলে রাখতে হবে
- 3
এবার ঐ তেলে গোটা গরমমশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা লাল করে ভেজে ওতে আদা রসুন বাটা,টকদই,লংকা~ধনে~জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে আগে থেকে ভেজে রাখা কোফতা গুলো ও ননু,চিনি দিয়ে অল্প জল দিয়ে নেড়েচেড়ে গ্রেভি মাখা মাখা হয়ে এলে নামিয়ে রাখতে হবে|
- 4
এবার বাসমতি চাল ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে| এবার একটি হাঁড়িতে ঘি ও তেজপাতা দিয়ে তার ওপর সেদ্ধ ভাত দিয়ে তার ওপর গ্রেভি সমেত কোফতা গুলো দিয়ে তার ওপর আবার ভাত ও কোফতা দিতে হবে |এবার ওর ওপর শাহী গরমমশলা গুঁড়ো,দুধে ভেজানো কেশর ও কেসরী রং, নুন,গোলপজল ও কেওড়াজল দিয়ে হাঁড়ির চাপা বন্ধ করে দমে ১০~১৫ মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরী হয়ে যাবে জিভে জল আনা মুর্গ কোফতা পোলাও |
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি