রাজকীয় স্বাদের ডিমের শাহী কোর্মা

# উত্তর বাংলার রান্নাঘর এই পদটি খুব সুস্বাদু.... ফ্রায়েড রাইস, রুটি, লুচি, পরোটা বা বেবি নানা দিয়ে খুব ভালো লাগে.. এই পদটি একটু মিষ্টি ধাঁচের হয়....
রাজকীয় স্বাদের ডিমের শাহী কোর্মা
# উত্তর বাংলার রান্নাঘর এই পদটি খুব সুস্বাদু.... ফ্রায়েড রাইস, রুটি, লুচি, পরোটা বা বেবি নানা দিয়ে খুব ভালো লাগে.. এই পদটি একটু মিষ্টি ধাঁচের হয়....
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম সেদ্ধ করে খোঁসা ছাড়িয়ে করা চামচ দিয়ে বেশ কয়েকটি ফুটো করে দিন যাতে লবন ও মসলা ডিমের ভেতর পৌছায়..
- 2
এর পর কড়াতে তিন চামচ তেল ও তিন চামচ ঘি একসাথে গরম করে খুব কম আঁচে হালকা করে ভেজে নিন.. এর পর অর্ধেক পেঁয়াজ কুচি ওই তেলে সোনালী করে ভেজে তুলে রাখুন...
- 3
এবার ওই তেলেই তেজপাতা গোলমরিচ ও গরম মশলা ফোড়ন দিয়ে বাকিটা পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভাজুন... এবার পেঁয়াজ বাটা দিন আর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষতে থাকুন.. কষানো হয়ে গেলে এতে টক দই দিয়ে দুই মিনিট নাড়তে থাকুন... এবার কাজু ও কাঠবাদাম বাটা দিন.. একই ভাবে দুমিনিট নাড়ুন... এবার আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য নুন দিয়ে হালকা আঁচে ভাজুন যতক্ষন আদা রসুনের গন্ধ না যায়... এবার দুধ ও নারকেলের দুধ ঢেলে দিন...
- 4
এবার চিনি দিন ও এক চামচ ঘি দিন.. ঢাকা দিয়ে ফুটতে দিন.. নুন মিষ্টি চেক করুন... এই পর্যায়ে সামান্য কাঁচা লঙ্কা কুচি ও গোটা কাঁচা লঙ্কা দিন.. দুমিনিট ফুটিয়ে এবার সারভিং ডিশে নামিয়ে একটু সময় ঢেকে রাখুন... ব্যাস তৈরী হয়ে গেলো রাজকীয় স্বাদের ডিমের কোর্মা...
- 5
পুরো রান্না টা করতে হবে মাঝারি ও কম আঁচের মাঝামাঝি অবস্থায়.. বেশি আঁচ হলে গ্রেভি টা সাদা হবে না..
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি