শোল মাছের ঝোল

ঐতিহ্যবাহি বাঙ্গালী রান্না এটা পূর্ব বঙ্গের খুব পরিচিত রেসিপি ॥ খাঁটি বাঙালি আনা .. এই অবিরত বৃষ্টি ঝরা বর্ষায় গরম ভাতে আর কি চাই ?
শোল মাছের ঝোল
ঐতিহ্যবাহি বাঙ্গালী রান্না এটা পূর্ব বঙ্গের খুব পরিচিত রেসিপি ॥ খাঁটি বাঙালি আনা .. এই অবিরত বৃষ্টি ঝরা বর্ষায় গরম ভাতে আর কি চাই ?
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন॥ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ ও গোলমরিচ গুঁড়ো একসাথে জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন । এবার কড়াতে তেল দিন ॥ তেল ভালো করে গরম হলে মাছ হালকা করে ভেজে তুলে নিন ।
- 2
এবার ওই তেলে আধা চামচ সাদা জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন । এর পর টমেটো কুচি দিয়ে এক মিনিট নেড়ে একে একে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ও বাকি মশলার মিশ্রণ টি দিয়ে কম আঁচে কষিয়ে নিন ॥ কষানো হয়ে এলে পরিমাণ মতো জল দিন ! ফুটে উঠলে মাছ দিয়ে এর পর স্বাদমতো নুন দিন ফুটতে দিন ॥ পাঁচ মিনিট পর তিন চার টি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট দমে রেখে নামিয়ে নিন ॥ গরম ভাতের সাথে পরিবেশন করুন ॥
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি