বাসি রুটি দ্বারা তৈরি পোহা

বাসি রুটি দ্বারা তৈরি পোহা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে রাতের বাসি রুটি গুলোকে নিয়ে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে ঝুরঝুরে করে ব্লেন্ড করে নিতে হবে এবং দেখতে হবে যাতে একবার গুঁড়ো না হয়ে যায়।
- 2
এবার একটা কড়াইতে সামান্য সাদা তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ও সামান্য কালো সরষে ফোড়ন দিয়ে তারপর তার মধ্যে কারি পাতা কুচি ও বাদাম দিয়ে একটু ভেজে তারপর এক এক করে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি ও আলু কুচি দিয়ে নাড়তে হবে।
- 3
এবার একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে পরিমাণ মতো নুন ও মিষ্টি দিয়ে তারপর তাতে এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও ২ টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 4
এবার মসলা ও সবজি গুলো একটু ভাজাভাজা হয়ে এলে তাতে ব্লেন্ড করা রুটি দিয়ে দিতে হবে এবং ভাল করে মশলা সাথে মিশিয়ে নিতে হবে।
- 5
যেহেতু বাসি রুটি খেতে গেলে গলায় আটকে যাওয়ার সমস্যা আছে তাই তাতে সামান্য জল ছিটিয়ে একটু ভাপিয়ে নিয়ে তারপর ভালোভাবে ভেজে নিতে হবে এবং গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি