ডিম চাল
Manjari Banerjee @cook_17370845
#উত্তরবাংলার রান্নাঘর সুস্বাদু চটজলদি এই রেসিপিটি দিয়ে যে কোনো অতিথিকে আপ্যায়ন করতে পারেন.এটি সাদা ভাতের সাথে ভালো লাগে. এছাড়া চাইলে এমনি ও খাওয়া যায়.
ডিম চাল
#উত্তরবাংলার রান্নাঘর সুস্বাদু চটজলদি এই রেসিপিটি দিয়ে যে কোনো অতিথিকে আপ্যায়ন করতে পারেন.এটি সাদা ভাতের সাথে ভালো লাগে. এছাড়া চাইলে এমনি ও খাওয়া যায়.
রান্নার নির্দেশ
- 1
সেদ্ধ করা ডিম গুলোর খোসা ছাড়িয়ে কড়াই এ তেল দিয়ে অল্প ভেজে নিন.
- 2
এর মধ্যে কুচোনো পেঁয়াজ, গোটা গরম মসলা, হলুদ গুড়ো ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন.
- 3
গোবিন্দ ভোগ চাল, নুন ও চিনি দিয়ে কম আঁচে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রাঁধুন.
- 4
চাল সেদ্ধ হলে এবং গা মাখা হয়ে এলে ঘি মিশিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9428150

মন্তব্যগুলি