রান্নার নির্দেশ
- 1
কড়াইতে সাদা তেল গরম করে টোফুর টুকরো গুলো কম আঁচে হাল্কা বাদামি করে ভেজে তুলুন।একটি পাত্রে গরম জলে লবন ও চিনি মিশিয়ে ভাজা টোফু গুলো দিন।
- 2
একই কড়াইয়ে মাখন গরম করে পেঁয়াজ কুচি ও গোটা গরম মশলা দিন। সামান্য লবন দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন গোলাপী রং না ধরা অবধি। এবার রসুন ও আদার রস ও টমেটো বাটা দিয়ে কষান।
- 3
হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিন। টোফু গুলো দিয়ে কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বাদাম বাটা দিন।
- 4
2-3 মিনিট নাড়িয়ে ক্রীম ঢেলে দিন। জয়ত্রী বাটা ও মধু দিয়ে কড়াই নামিয়ে কিছুক্ষন ঢাকা রেখে পরিবেশন করুন।
- 5
টোফুতে একটা গন্ধ থাকে যেটা অনেকেরই পছন্দ হয় না তাই জয়ত্রী বাটা দিতে হয় তাহলে গন্ধ টা থাকে না। জয়িত্রির ভালো গন্ধ বেরোয়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9509981



মন্তব্যগুলি