মুগ ডাল দিয়ে পটলের ঘণ্ট

#কারি এবং গ্রেভি রেসিপি #
এটা নিরামিষ দিন এ ভাত আর রুটির সাথে খাওয়া যেতে পারে।।
মুগ ডাল দিয়ে পটলের ঘণ্ট
#কারি এবং গ্রেভি রেসিপি #
এটা নিরামিষ দিন এ ভাত আর রুটির সাথে খাওয়া যেতে পারে।।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে করাতে সরষের তেল দিয়ে আলু র পটল টাকে অল্প নুন দিয়ে হলুদ ছাড়া ভাজতে হবে একটু লাল করে।খুব ভাজার দরকার নেই।
- 2
তারপর কড়া থেকে আলু র পটল গুলো তুলে নিয়ে,ওই তেল এ তেই 1 টা তেজ পাতা এলাচ,দারুচিনি,শুকনো লঙ্কা,গোটা জিরে ফোড়ন দিতে হবে।
- 3
তারপর টমেটো টা দিয়ে অল্প নুন দিয়ে নরম হওয়া পযন্ত ভাজতে হবে।তারপর আদা র জিরে বাটা বা জিরে গুঁড়া জল e গুলে দিলেও হবে,সেটা দিয়ে কাঁচা গন্ধ টা চলে যাওয়া পযন্ত ভাঁজতে হবে।।
- 4
এবার আগে থেকে মুগ ডাল টা ভিজিয়ে জল জড়িয়ে রেখেছিলাম,সেটা এবার করাতে দিয়ে ভালো করে ভাজতে হবে।এবার হলুগুঁড়া,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,স্বাদমতো নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ডাল টা একটু লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে।।
- 5
ডাল ভাজা হয় এ গেলে আলু গুলো দিয়ে পরিমানমত গরম জল দিয়ে গ্যাস এর আঁচ টা কম রেখে চাপা দিতে হবে 10 মিনিট। 10 মিনিট এর মধ্যে মাঝে মাঝে চেক করতে হবে যাতে ডাল টা করাতে ধরে না যায়।
- 6
ডাল র আলু দুটোই সেধ্য হলে গেলে নুন চিনি ঠিক আছে কিনা সেটাও একবার দেখে নিতে হবে।এবার পটল গুলো দিয়ে দিতে হবে,দিয়ে আরো 5 মিনিট এর জন্য মেডিয়াম আঁচ এ দিয়ে গরম মসলা গুরও দিয়ে চাপা দিয়ে রাখতে হবে।।
- 7
পটল গুলো সেদ্ধ হয় এ গেলে গ্যাস অফ করে, ঘি ছড়িয়ে কিছুক্ষন চাপা দিয়ে ।।তারপর পরিবেশন করতে হবে।।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি