রুই ভাপা দ্বারা রেসিপি.....

রুই ভাপা দ্বারা রেসিপি.....
রান্নার নির্দেশ
- 1
প্রথমে উনানে একটি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেল গরম হওয়ার পরে রুই মাছের পিস গুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
- 2
এবার মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে তেল থেকে মাছগুলোকে তুলে নিয়ে অন্য একটি পাত্রে রেখে ওই তেল এর মধ্যেই সামান্য কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।
- 3
এবার তেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে দিয়ে দিতে হবে এবং ভালো করে ভাজতে হবে।
- 4
পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তাতে এক এক করে নুন ও মিষ্টি পরিমাণমতো দিয়ে তারপর ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 5
এবার শিলে এক এক করে ১টেবিল চামচ সাদা সরষে, ১টেবিল চামচ কালো সরষে, ১টেবিল চামচ পোস্ত ও তিন থেকে চারটি কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে বেটে নিতে হবে এবং মসলা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে একটু নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দিতে হবে।
- 6
এবার কড়াইতে এক এক করে রুই মাছের পিস গুলো দিয়ে সামান্য ভাপ দিয়ে নিতে হবে।
- 7
সবশেষে মাছগুলো ভালো করে ভাপানো হয়ে গেলে এবং ঝোল ফুটে উঠলে সামান্য সরষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি