রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস টা ভালো করে পরিস্কার করে,একটা বাটিতে মাংস নিয়ে তাতে সরষের তেল 6_চাচা চামচ,2 টো তেজ পাতা,লাল লঙ্কার গুঁড়ো,টক দই ভালো করে ফেটিয়ে দিতে হবে,আদা,রসুন, কাঁচা লঙ্কা, পিঁয়াজ বাটা,মিট মসলা,নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে 1 ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে।।
- 2
তারপর করাতে তেল দিয়ে,তেল গরম হলে 2 টো সাইজের পিঁয়াজ কুচি ভাজতে হবে। ভাজা হয়ে গেলে 2 টো মাঝারি সাইজের টমেটো কুচি দিতে অল্প নুন দিয়ে টমেটো গলে যাওয়া পযন্ত ভাঁজতে হবে।।
- 3
তারপর ম্যারিনেট করা মাংস দিতে হবে,তেল যদি লাগে তাহলে তেল দিয়ে আর অল্প একটু গোলমরিচ গুঁড়া দিয়ে কষাতে হবে,একটা পাত্রে জল গরম করতে হবে কষাতে হবে আর গরম জল লাগলে গরম জল একটু একটু করে দিয়ে ভালো করে কষাতে হবে এই সময় নুন চিনি পরিমাণ টাও দেখতে হবে।।মাংস টা তেল ছাড়লে বুঝতে হবে ভালো করে কষানো হয়ে গেছে।
- 4
এবার মাংস টা প্রেসার কুকারে দিয়ে 20 মিনিট ধরে সিটি দিতে হবে।।তারপর মাংস টা সেদ্ধ হয়ে গেল করাতে দিয়ে গরম মসলা গুঁড়া ছড়িয়ে গ্যাস এর লো টে রেখে কিছুক্ষন চাপা দিয়ে রাখতে হবে।তারপর গ্যাস অফ করে পরিবেশন করুন।।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি