কালোজিরা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল

#ঐতিহ্যগত বাঙালি রান্না
এটা খুবই একটা পুরোনো দিনের রেসিপি । ছোট বেলা থেকে এই রকম ইলিশ মাছের ঝোল খেয়ে এসেছি । ইলিশ মাছ মানেই এইরকম কালোজিরা আর বেগুন দিয়ে রান্না করতেই হবে । গরম গরম ভাতের সাথে ভালো লাগে ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম ।
- 2
তারপর কড়াই এর মধ্যে তেল দিয়ে কালোজিরা ফোড়ন দিলাম । আর বেগুন আর কুমড়ো লম্বা লম্বা করে কেটে দিলাম । একটু নাড়াচাড়া করলাম ।
- 3
বেগুন একটু নরম হোলে তারমধ্যে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে জল দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে কোষে নিলাম ।
- 4
মসলা ভালো করে কোষে গেলে তারমধ্যে নুন, হলুদ মাখানো কাঁচা মাছ গুলো দিলাম আর অল্প করে জল দিলাম আর ৪-৫ মিনিট গ্যাস মাঝারি করে ফোটালাম ।
- 5
মাছ সেদ্ধ হয়ে আসলে গ্যাস বন্ধ করে দিলাম ।
- 6
গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি