ছানার পোলাও

#ঐতিহ্যগতবাঙালিরান্না। ছানার পোলাও রান্নাটি আমি প্রজ্ঞাসুন্দরী দেবীর "আমিষ ও নিরামিষ" রান্নার বই থেকে নিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই ঐতিহ্যগত সুস্বাদু পদটি সেই সময় রান্না করা হতো। স্বাদে গন্ধে অতুলনীয় এই ছানার পোলাও রান্নাটি ঠাকুরবাড়ির খুবই জনপ্রিয় একটি রান্নার পদ।
ছানার পোলাও রান্না করতে তিন ধরনের মসলার প্রয়োজন -আখনি মসলা, ফাঁকি মসলা ও চাল মাখা মসলা

রান্নার নির্দেশ
- 1
আখনির সব মসলা গুলিকে একটি পুঁটলিতে বেঁধে একটি পাত্রের মধ্যে ৭০০ গ্রাম জল দিয়ে তার মধ্যে ফুঁটিয়ে, জলের পরিমাণ যখন মসলা সিদ্ধ হয়ে ৩ভাগের এক ভাগ হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। ওই আখনি মসলা সেদ্ধ জল টা আলাদা করে রাখতে হবে।
- 2
হাড়িতে গরম জল বসিয়ে, জল ফুটে উঠলে তার মধ্যে সামান্য লবণ দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিতে হবে। চাল আধা সেদ্ধ হয়ে আসলে ভাত নামিয়ে নিতে হবে।
- 3
কড়াইতে এক চামচ ঘি গরম করে তার মধ্যে আগে থেকে টুকরো করে কেটে রাখা আমন্ড, পেস্তা,খোয়া ক্ষীর ও কিসমিস দিয়ে ভাজতে হবে।
- 4
লঙ্কার গুঁড়ো ও লবণ মাখিয়ে রাখা ছানার টুকরোগুলি কে ঘিয়ে ভালো করে ভেজে তুলে রাখতে হবে।
- 5
এবার একটি বড় পাত্রের মধ্যে আধা সেদ্ধ ভাত গুলিকে নিয়ে নিতে হবে। সেই ভাত এর মধ্যে এক এক করে গোটা গরম মাসলা,দু চা-চামচ ফাঁকি মসলা, লবণ, চিনি, ভেজে রাখা বাদাম, পেস্তা, কিশমিশ ও খোয়া ক্ষীর, ঘী ও কেশর ভেজানো দুধ দিয়ে সব ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, নজর রাখতে হবে যাতে ভাত গুলি ভেঙে না যায়।
- 6
এবার কড়াই এরমধ্যে ভালো করে তেজপাতা বিছিয়ে নিতে হবে। এরপর অর্ধেক মসলা মাখানো ভাত গুলোকে ওই তেজ পাতার উপর সাজিয়ে দিতে হবে।ভাত সাজানোর পরে তার ওপর ভাজা ছানার টুকরোগুলো কে সাজিয়ে দিতে হবে। এই ছানার টুকরোগুলি ওপর আর বাকি অর্ধেক মসলা মাখানো ভাত গুলো কে সাজিয়ে দিতে হবে তারপর বাকি সমস্ত ছানা টুকরোগুলো কে সাজিয়ে দিতে হবে।
- 7
এবার কড়াই এর মধ্যে ভাত গুলির উপরে ওই আগে থেকে করে রাখা আখনি মসলা সেদ্ধ জল ও গোলাপ জল ঢেলে দিতে হবে। এবার কড়াইয়ের মুখ ভালো করে আটকে, মাঝারি আঁচে,১৫থেকে ২০মিনিট দমে রান্না করতে হবে।
- 8
২০মিনিট পর গ্যাসের থেকে নামিয়ে গরম গরম ছানার পোলাও নিরামিষ আলুর দম বা কষা মাংসের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি