পটেটো পিৎজা

আলুর নিজস্ব স্বাদ ও নরমভাবের কারণে এই পিৎজা খেতে আরও অভিনব লাগে। এমন নতুন ধরনের সুস্বাদু পিৎজা পার্টি রেসিপি হিসেবে একেবারে যথাযথ।
পটেটো পিৎজা
আলুর নিজস্ব স্বাদ ও নরমভাবের কারণে এই পিৎজা খেতে আরও অভিনব লাগে। এমন নতুন ধরনের সুস্বাদু পিৎজা পার্টি রেসিপি হিসেবে একেবারে যথাযথ।
রান্নার নির্দেশ
- 1
আলুগুলোর গায়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম
- 2
এবার এগুলো মাইক্রোওয়েভে হাই পাওয়ারে ৬ মিনিটের জন্য বেক করে নিলাম
- 3
আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোর ছাল ছাড়িয়ে চটকে নিয়ে এতে স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ অরিগ্যানো, ১/২ চা চামচ চিলি ফ্লেক্স, কুচোনো পার্সলে পাতা, মিহি করে কুচোনো পেঁয়াজ, কর্ণফ্লাওয়ার ও ১/২ টেবিল চামচ গার্লিক বাটার মিশিয়ে ভালো করে মেখে নিলাম
- 4
এবার হাত দিয়ে চেপে চেপে গোলাকার বেস বানিয়ে নিলাম
- 5
এবার ১/৪ চা চামচ গার্লিক বাটার দিয়ে গ্ৰিজ করা একটা বেকিং ট্রে নিয়ে তাতে আলুর বেসটা রেখে দিলাম
- 6
এবার কনভেকশন মোডে ২০০ ডিগ্ৰী সেলসিয়াসে ১০ মিনিট প্রিহিট করে রাখা মাইক্রোওয়েভে ঢুকিয়ে ১৮০ ডিগ্ৰী সেলসিয়াসে ১০ মিনিট বেক করে নিলাম
- 7
৭ মিনিটের মাথায় ট্রে-টা একবার বের করে আলুর বেসটার ওপরে ১/৪ চা চামচ গার্লিক বাটার মাখিয়ে নিয়ে বাকি ৩ মিনিট বেক করে নিলাম
- 8
এরপর আলুর বেসটা উল্টে নিলাম
- 9
তারপর ট্রে-টা আবার মাইক্রোওয়েভে ঢুকিয়ে কনভেকশন মোডে ১৮০ ডিগ্ৰী সেলসিয়াসে আরও ৫.৩০ মিনিট বেক করে নিলাম
- 10
এরপর আলুর বেসের ওপরে পিৎজা সস ছড়িয়ে দিলাম
- 11
ওপরে গ্ৰেট করা মোজারেলা চিজ ছড়িয়ে দিলাম
- 12
এর ওপরে টুকরো করে কাটা চেরি টমেটো, ছোট চৌকো করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম এবং সুইট কর্ণগুলো সাজিয়ে দিলাম
- 13
ওপরে আরও একটু চিজ, ১ চা চামচ অরিগ্যানো ও ১ চা চামচ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম
- 14
এবার এটা মাইক্রোওয়েভে কনভেকশন মোডে ১৮০ ডিগ্ৰী সেলসিয়াসে ২.৫ মিনিট বেক করে নিলাম
- 15
পিৎজা তৈরী হয়ে গেছে। পিৎজা অবশ্যই গরম গরম খেতে ভালো লাগে, তাই গরম অবস্থাতেই পটেটো পিৎজা প্রয়োজনমতো মাপের ত্রিকোণাকারের টুকরোতে কেটে পরিবেশন করলাম
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি