রান্নার নির্দেশ
- 1
কাঁচা কলাগুলো কেটে দুই টুকরা করে ধুয়ে নিন। কাঁচা মরিচ চিকন করে কেটে নিন। পিঁয়াজ চিকন করে কুচি করে নিন।
- 2
একটা পাত্রে পানি দিয়ে কাঁচা কলাগুলো ভালমত সিদ্ধ করে নিন। সিদ্ধ হলে নামিয়ে খোসা ছাড়িয়ে নিন।
- 3
কড়াইয়ে সরিষার তেল গরম করে শুকনা মরিচ ভেজে তুলে নিন। কুচানো পিঁয়াজ তেলে দিয়ে ভাজুন । পিঁয়াজ হালকা বাদামি রং ধরলে ভেজে রাখা শুকনা মরিচ হাতে ডলে গুড়া করে পিঁয়াজে দিয়ে দিন। গুড়া মসলাগুলো ও লবন দিয়ে কষান । সামান্য একটু পানি দিন যাতে মসলাগুলো পুরে না যায়।
- 4
এবার কাঁচা কলাগুলো হতে ভাল করে চটকে নিয়ে কড়াইতে দিয়ে নেড়েচেড়ে জ্বাল দিতে থাকুন কলাতে থাকা পানি না শুকানো পর্য়ন্ত। হয়ে গেলে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/24789798








মন্তব্যগুলি