থানকুনি পাতার চচ্চড়ি(thankuni patar chachhori recipe in Bengali)

#তেঁতো/টক
থানকুনি পাতার বাটা অথবা কাঁচা পাতা আমরা সাধারণত খেয়ে থাকি,তবে থানকুনি পাতার চচ্চড়ি কিন্তু ভীষণ টেস্টি হয়,একটু তেঁতো লাগলেও শরীরের জন্য ভীষণ উপকারী।

রান্নার নির্দেশ সমূহ
- 1
থানকুনি পাতা ভালো করে বেছে নিয়ে ধুয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে।
- 2
আলু কুমড়ো ছোট করে কুচিয়ে নিতে হবে।
- 3
বুড়ি আগে থেকে ভেজে নিতে হবে।
- 4
ছোলা ২-৩ ভিজিয়ে রাখতে হবে।
- 5
কড়াই গরম করে তাতে এক চামচ সরষের তেল গরম হতে দিয়ে তার মধ্যে একে একে এক চামচ জিরা এক চামচ কালো সরষে এক চামচ সাদা সরষে এক চামচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোরন দিতে হবে।
- 6
ফুটে উঠলে হাতার পিছন দিক থেকে ফোরনটা ফাটিয়ে দিতে হবে।
- 7
এরপরে কুচিয়ে রাখা থানকুনি পাতা আলু কুমড়ো, ছোলা, ভেজে রাখা বড়ি দিয়ে দিতে হবে।
- 8
পরিমাণ মত লবণ চিনি আর হলুদ দিয়ে কম আছে কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
- 9
কুড়ি মিনিট পর ঢাকনা খুলে এক চামচ জিরা বাটা ভালো করে মিশিয়ে দিতে হবে এবং আবারো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)