ফ্রুট কাস্টার্ড্

ভীষণ প্রিয় চটজলদি ফ্রুট কাস্টার্ড্ এর রেসিপি নিয়ে চলে এলাম।প্রায় ই বাসায় তৈরি করা হয় ছোট বড় সবার প্রিয় এই ফ্রুট কাস্টার্ড।
ফ্রুট কাস্টার্ড্
ভীষণ প্রিয় চটজলদি ফ্রুট কাস্টার্ড্ এর রেসিপি নিয়ে চলে এলাম।প্রায় ই বাসায় তৈরি করা হয় ছোট বড় সবার প্রিয় এই ফ্রুট কাস্টার্ড।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তরল দুধ জ্বাল দিয়ে একটু ঘন করে নিবো। এবং এই তরল দুধ থেকে ১ কাপ দুধ নিয়ে একটু ঠান্ডা করে এর সাথে কাস্টার্ড পাউডার টা ভালো ভাবে মিশিয়ে রাখবো।যাতে কোন দানা ভাব না থাকে।এবারে দুধ একটু ঘন হয়ে এলে এর সাথে চিনি দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো এবং চিনি গলিয়ে নিবো।চিনি গলে গেলে এরসাথে
গুলিয়ে রাখা কাস্টার্ড এর মিশ্রণ টি তরল দুধের সাথে অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিবো।যাতে দলা না পাকে। - 2
এবারে অনবরত নাড়তে থাকবো।এক পর্যায়ে কাস্টার্ড এর মিশ্রণ টি একটু ঘন হয়ে এলেই নামিয়ে ঠান্ডা করে নিবো। ঠান্ডা হওয়ার পর কাস্টার্ড এর মিশ্রণ টি আরো ঘন হয়ে যায়,তাই কম ঘন হলেই নামিয়ে নিবো। মোটামুটি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিবো।ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য।
- 3
এবারে পছন্দ মতো সেইপে আপেল,করা,আঙুর কেটে নিবো। এবং কাস্টার্ড এর সাথে মিশিয়ে নিবো।
- 4
সবশেষে কিছু চেরী ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করবো অসাধারণ স্বাদের ফ্রুট কাস্টার্ড।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (7)