রান্নার নির্দেশ
- 1
ময়দা,2 টে চামচ তেল,লবণ মাখিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট ডো বানিয়ে বাতাস যেন না লাগে সেভাবে ঢেকে রাখব
- 2
এই সময়ে পছন্দমত সবজি,আমি সিম,আলু,পেপে,ফুলকপি নিয়েছি,সবজিগুলো কেটে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে পানি শুকিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়ে হাতে কচলে নিয়েছি সবজিগুলো
- 3
পেন এ পরিমানমত তেল গরম করে পেয়াজ,কাচামরিচ কুচি দিয়ে ভেজে নিয়ে সব উপকরন মসলা দিয়ে সবজিগুলো দিয়ে পরিমানমত লবণ দিয়ে সব একসাথে ভাল করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি
- 4
এবার ডো পিরিতে নিয়ে মথে ছোট লেচি বানিয়ে একটি লেচি দিয়ে ছোট রুটি বানিয়ে সবজি পুর ভরে মোমো সেইপে বানিয়ে নিব
- 5
হারিতে পানি ফুটিয়ে ছিদ্রচালনি উপরে বসিয়ে সবগুলো মোমোতে তেল ব্রাশ করে চালনিতে দিয়ে ঢেকে ভাপ দিব
- 6
ভাপ হয়ে গেলে নামিয়ে নিব তারপর গরম গরম সস বা সালাদের সাথে পরিবেশন করব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15736494











মন্তব্যগুলি