সুইট টেস্টি মোমো

নিজের অভিজ্ঞতায় মোমো বানিয়েছি,সবাই চিকেন সবজি দিয়ে বানায় আমি একটু ভিন্ন ভাবে করে নিলাম,প্রথম মাকে দিলাম খেতে মা বলল খুবই মজা হয়েছেতো,তখন কিযে খুশি লেগেছে তাই সবার সাথে সেই খুশি ভাগ করতে চলে এলাম।
সুইট টেস্টি মোমো
নিজের অভিজ্ঞতায় মোমো বানিয়েছি,সবাই চিকেন সবজি দিয়ে বানায় আমি একটু ভিন্ন ভাবে করে নিলাম,প্রথম মাকে দিলাম খেতে মা বলল খুবই মজা হয়েছেতো,তখন কিযে খুশি লেগেছে তাই সবার সাথে সেই খুশি ভাগ করতে চলে এলাম।
রান্নার নির্দেশ
- 1
ময়দা 2 টে চামচ তেল ও লবণ ভালভাবে মাখিয়ে নিব,যেন তেলটা সমস্ত ময়দাতে ভাল করে মিশে,তারপর নরমাল পানি অল্প অল্প করে দিয়ে মথে একটি সফট ডো তৈরি করে ডোতে তেল ব্রাশ করে একটি পলিব্যাগ এ মুরিয়ে ঢেকে রাখব এতে ডো টাইট হয়ে যাবে না সফট থাকবে
- 2
এদিকে নারকেল কোরা,খেজুর গুর গুরা,লবণ,তেজপাতা,এলাচ,দারচিনি ও 1 টে চামচ পানি দিয়ে চুলায় বসিয়ে নেরেচেরে পানি শুকিয়ে নারকেল নারা বানিয়ে নিব
- 3
এবার ডো পিরিতে নিয়ে মথে ছোট ছোট লেচি কেটে বল বানিয়ে ঢেকে রেখে একটি বল পিরিতে নিয়ে ছোট রুটি বানিয়ে নিব
- 4
এবার পরিমানমত নারকেল নারা রুটির মাঝে রেখে পুলি পিঠার মত ভাজ দিয়ে এক সাইডে আঙ্গুল দিয়ে পানি লাগিয়ে এক সাইড থেকে কুচি করে নিয়ে আপনার পছন্দমত সেইপ ইএ মোনোগুলো বানিয়ে নিব
- 5
একটি হারিতে পানি ফুটিয়ে উপরে ছিদ্রচালনি বসিয়ে দিব এবং প্রত্যেকটি মোমোতে তেল লাগিয়ে চালনে দিয়ে ভাপ দিব.আর মোমোগুলো যাতে একটার সাথে একটা লেগেনা থাকে একটু ফাক করে দিব
- 6
প্রায় 15-20 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে নামিয়ে নিব
- 7
গরম গরম মিষ্টি মোমো পরিবেশন করব বিকেলের নাস্তায়।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি