চিকেন নবাবী

আমি এবারের পাজল থেকে ইনগ্ৰেডিয়েন্ট চিকেন খুঁজে পেয়ে তা দিয়ে রান্না করেছি মোঘল সম্রাট দের খুব প্রিয় একটা চিকেন ডিশ চিকেন নবাবী।
প্রথমবার বানালাম,এক কথায় অসাধারণ লাগলো, আশাকরি আপনাদের ও ভালো লাগবে।
ধন্যবাদ।
চিকেন নবাবী
আমি এবারের পাজল থেকে ইনগ্ৰেডিয়েন্ট চিকেন খুঁজে পেয়ে তা দিয়ে রান্না করেছি মোঘল সম্রাট দের খুব প্রিয় একটা চিকেন ডিশ চিকেন নবাবী।
প্রথমবার বানালাম,এক কথায় অসাধারণ লাগলো, আশাকরি আপনাদের ও ভালো লাগবে।
ধন্যবাদ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ১ টি মুরগি কে চারভাগ করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবং কাজুবাদাম ও পেস্তাবাদাম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রেখে পানি ছেঁকে কুচি করে ব্লেন্ড করে নিবো একসাথে।একটা পেস্ট তৈরি করে নিবো।
- 2
এবারে মুরগির মাংস মেরিনেট করে নিবো, সেজন্য একটি বাড়িতে পানি ঝড়ানো মুরগির পিস গুলো নিয়ে নিবো। এবং একটি বাটিতে পরিমাণ অনুযায়ী টকদই, লেবুর রস,স্বাদ মতো লবণ,ভাজা জিরার গুঁড়া,ধনিয়া গুড়া,গরম মসলা গুঁড়া,কাস্মিরী লাল মরিচের গুঁড়া,আদা রসুন পেস্ট, কাজুবাদাম ও পেস্তাবাদাম একসাথে পেস্ট, কাঁচামরিচ বাটা,ও সামান্য জর্দা রং একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুরগির চারিদিকে ভিতরে যতদূর সম্ভব মাখিয়ে মুরগি মেরিনেট করে রেখে দিবো কমপক্ষে দুই ঘন্টা।
- 3
২ঘন্টা পর মাংসগুলো আরেকবার মাখিয়ে নিবো এবং একটি কড়াই বা হাড়ি তে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়েচেড়ে বেরেস্তা তৈরি করে নিবো। এবং এর মধ্যে মেরিনেট করে রাখা মাংস দিয়ে নেড়েচেড়ে নিবো অনবরত।এসময় চুলার আঁচ লো থাকবে। অনবরত চিকেন নাড়তে নাড়তে যখন চিকেনের পানি ও টকদই এর পানি বেড় হয়ে আসবে,তখন ঢাকনা দিয়ে ১০ মিনিট লো আঁচে চিকেন কষিয়ে নিবো।
- 4
১০ মিনিট পর চিকেনের সাথে ১/২ কাপ এর মতো পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে আরো ৫/৬ মিনিট চিকেন রান্না করতে হবে।
- 5
এরপর ঢাকনা তুলে চিকেন মাখামাখা হয়ে এলে এর মাঝে একটা ছোট স্টিলের বাটি বসিয়ে তাতে একটা কাঠ কয়লা দিয়ে তার উপর ১ চা চামচ গরম ঘি ঢেলে দিবো,এতে একটা ধোঁয়া বের হলে ঢাকনা দিয়ে ৫ মিনিট রেখে দিবো,চুলা বন্ধ অবস্থায়।
- 6
৫ মিনিট পর ঢাকনা তুলে শাহী পোলাও বা পরোটার সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের মোগলাই সাম্রাজ্যের বিশেষ চিকেন ডিশ* চিকেন নবাবী!*
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)