কাশ্মীরী পিংক চা
অনেক মজার এই চা মন প্রান চাঙা করে তুলে। 👍👍🥰🥰
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ১ লিটার পানি জ্বাল করতে দিব, যখন টগবগ করে ফুটবে তখন চা পাতা দিয়ে ৭/৮ মিনিট উপর থেকে নীচে এই ভাবে নাড়তে থাকবো উতলিয়ে উপরে উঠে আসবে আবার নামিয়ে জাল করবো।
- 2
তারপর ১ চা চামচ সোডা দিব, ৩/৪ মিনিট পর পিংক কালার ধারন করবে, তারপর একটি ছাঁকনির সাহায্য লিকার টা ছেঁকে একটি জারে করে ১ মাস নরমাল ফ্রিজে সংরক্ষন করতে পারবো।
- 3
১/২ লিটার দূধ কে জাল করে ঘন করে নিব। এখন ৩ ভাগ দূধ ও ১ ভাগ চা দিয়ে সাদ মতো চিনি দিয়ে নেড়ে নিব, তখন পিংক কালার টা আসবে।
তারপর চায়ের উপরে দূধের সর বাদাম কুচি দিয়ে পরিবেশন করবো কাশ্মীরি পিংক চা ☕☕
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15992672







মন্তব্যগুলি