চালতার আচার।

চালতার সিজন খুব অল্পদিন থাকে। তাই বানিয়ে নিলাম চালতার আচার যাতে মাঝে মাঝে চালতার স্বাদ নিতে পারি।
চালতার আচার।
চালতার সিজন খুব অল্পদিন থাকে। তাই বানিয়ে নিলাম চালতার আচার যাতে মাঝে মাঝে চালতার স্বাদ নিতে পারি।
রান্নার নির্দেশ
- 1
চালতাগুলো কেটে ধুয়ে পানিতে সিদ্ধ করে ছেঁকে নিন। হাত দিয়ে চটকে নিন। একটি কড়াই চূলায় বসিয়ে তেল দিন। তেল ভালো করে গরম হলে পাঁচফোড়ন দিন। ফুটে উঠলে রশুন কোয়া দিয়ে বাদামী করে ভাজুন। এবার রশুন বাটা দিয়ে কষান।
- 2
সুন্দর গন্ধ বের হলে সব মশলা ও সরষে বাটা দিন। সিরকা দিয়ে পাঁচ সাত মিনিট মশলা কষান। কষানো হলে চিনি দিন। পাঁচ মিনিট নাড়াচাড়া করুন।
- 3
যখন মশলা ও চিনি সিরার মত হবে তখন চালতাগুলো ও লবণ দিয়ে নাড়ুন। ঢাকার প্রয়োজন নেই। আরও দশ পনেরো মিনিট অল্প আঁচে রান্না করুন। লবণ চিনি টক চেখে নিন। কমবেশী হলে চিনি সিরকা লবণ তিনটার যেটা দরকার সেটা মিশিয়ে এডজাস্ট করে নেবেন। এবার গুড়া পাঁচফোড়ন ছড়িয়ে দিয়ে নেড়ে নামিয়ে নিন। সবশেষে একটু সরষের তেল ও ছড়িয়ে দিতে পারেন। ব্যাস তৈরী হয়ে গেল সুস্বাদু চালতার আচার!
- 4
Made this recipe? Share a Cooksnap!
Let C Naseem A know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি