টক মিষ্টি জলপাইয়ের আচার।

জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার সবাই বানায়। এরমধ্যে একটি সহজ রেসিপি হল টক মিষ্টি আচার। সেটাই আমি কুকপ্যাডের মিনি চ্যালেন্জে নিয়ে এসেছি।
টক মিষ্টি জলপাইয়ের আচার।
জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার সবাই বানায়। এরমধ্যে একটি সহজ রেসিপি হল টক মিষ্টি আচার। সেটাই আমি কুকপ্যাডের মিনি চ্যালেন্জে নিয়ে এসেছি।
রান্নার নির্দেশ
- 1
জলপাইগুলো ধুয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। পানি ঝরে গেলে বোটা ছিড়ে নিন ও হালকা চাপ দিয়ে জলপাইগুলো ফাটিয়ে নিন। ভালো হয় যদি একদিন রোদে শুকিয়ে নিতে পারেন। শুকাতে দিলে জালি দিয়ে ঢেকে দেবেন যাতে মাছি ও কাক পক্ষী নাগাল না পায়। তবে না শুকালেও কোন অসুবিধা নেই।
- 2
পানি শুকানো জলপাইগুলো প্রথমে একটু সাঁতলে নিলে ভালো। এজন্য কড়াইতে এক টে চা তেল গরম করে পাঁচফোড়ন ও রশুনের ফোড়ন দিন। রসুন লালচে হলে জলপাইগুলো দিয়ে পাঁচ মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিন।
- 3
এবার বাকী তেল দিয়ে গরম হলে পাঁচফোড়ন ও রশুন কোয়া দিয়ে নাড়ুন। বাদামী হলে একে একে রশুন বাটা, গুড়া মশলা ও সরষে বাটা দিন। কিছুক্ষণ কষিয়ে সিরকা, গুড় ও লবণ দিন। আঁচ কমিয়ে রান্না করুন যতক্ষণ পর্যন্ত না গুড় গলে যায়।
- 4
গুড় গলে গেলে জলপাইগুলো দিয়ে দিন। নেড়েচেড়ে অল্প আঁচে রান্না করুন। টক মিষ্টি লবণ চেখে নেবেন ও প্রয়োজন মত এডজাস্ট করে নেবেন। দশ পনেরো মিনিটের মধ্যেই তেল উপরে উঠে আসবে, তখন গুড়া পাঁচফোড়ন ছিটিয়ে দিয়ে নেড়ে নামিয়ে নিন। ব্যাসতৈরী হয়ে গেল জলপাইয়ের টক মিষ্টি আচার। ভাত বা পোলাও এর সাথে বা এমনি এমনি খেতে খুবই ভালো লাগে এই আচার।
- 5
- 6
Made this recipe? Share a Cooksnap!
Let C Naseem A know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি