রান্নার নির্দেশ
- 1
খাসির গোস্ত কেটেকুটে ধুয়ে লবন, হলুদ, মরিচ তেল দিয়ে মেরিনেট করে রাখুন 1ঘন্টা।
- 2
আলু কেটে কুটে ধুয়ে লবন, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে রাখুন।
- 3
কড়াইতে তেল ও ঘি গরম করে আলু লাল করে ভেজে তুলে রাখুন। তেজপাতা ও দারচিনি ভেজে গন্ধ বেরুলে পিঁয়াজ কুচি সামান্য লাল করে ভেজে নিন। আদা ও রসুন পেষা দিন ভাজুন। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হলে হলুদ গুড়া দিয়ে 5সেকেন্ড ভেজে সামান্য গরম পানি দিয়ে শুকনা মরিচ গুড়া, ধনে গুড়া, জিরা গুড়া দিয়ে কষান। মসলা তেল ছেড়ে দিলে টমেটো দিয়ে 5 মিনিট জ্বাল দিন। সাথে লবনও দিন।
- 4
কড়াইয়ে গোস্ত দিয়ে নেড়চেড়ে দিন। গোস্ত থেকে যে পানি বের হবে ওতেই গোস্ত সিদ্ধ হবে। ছোট এলাচ, বড় এলাচ একটু ফাটিয়ে দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। জয়ত্রী ও জায়ফল দিন।10মিনিট ঢেকে রাখুন। মাঝে মাঝে নেড়েচেড়ে দিন। 10 মিনিট পর পর্যাপ্ত গরম পানি(যতটুকু ঝোল পছন্দ অনুসারে),কাঁচা মরিচ ও ভেজে রাখা আলু দিয়ে ঢেকে দিয়ে আরও 10 মিনিট জ্বাল দিন। মাঝে মাঝে নেড়ে দিন।
- 5
10 মিনিট পরে গোস্ত সিদ্ধ ঠিকমত হয়েছে কিনা দেখুন। ঝাল, লবন টেস্ট করুন। লাগলে দিন, না লাগলে না দিন। গরম মসলা গুড়া ছিটিয়ে দিয়ে 5 মিনিট নিভু নিভু জ্বালে দমে রাখুন। 5 মিনিট পর নামিয়ে নিন।
Made this recipe? Share a Cooksnap!
Let Salam Talukder know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি