রান্নার নির্দেশ
- 1
মুরগি ভালমত কেটে ধুয়ে 1/2চা চামচ হলুদ গুড়া, 1/2চা চামচ মরিচ গুড়া দিয়ে মেরিনেট করে রাখুন 1ঘন্টা।
- 2
কড়ায়ে তেল গরম করে শুকনা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা হালকা ভাজুন। গোটা জিরা দিয়ে কুচানো পিঁয়াজ দিয়ে ভাজুন। পিঁয়াজ বাদামি রং হলে আদা রসুন পেস্ট ও লবন দিন। আদা রসুনের কাঁচা গন্ধ গেলে হলুদ গুড়া দিয়ে 5সেকেন্ড ভেজে সামান্য গরম পানি দিন। কুচানো কাঁচা মরিচ, শুকনা মরিচ গুড়া, ধনে গুড়া, জিরা গুড়া দিয়ে কষাতে থাকুন।
- 3
মসলা ভালমত কষানো হলে তেল উপরে ভেসে উঠলে টমেটো পেস্ট দিয়ে কষান । 5 মিনিট পরে কষানো হলে মেরিনেট করা মাংস আর টক দই দিয়ে কষান 5মিনিট।
- 4
কষানো হলে পরিমান মত গরম পানি দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নেরে দিন। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন মাংস সিদ্ধ হয়েছে কিনা।
- 5
অন্য একটা পাত্রে ঘি গরম করে মৌরি ফোড়ন দিয়েচার টুকরা করা পিঁয়াজ ও টমেটো ভেজে নিন। খুব বেশি ভাজার দরকার নাই। অল্প ভেজে মাংসের সাথে মিশিয়ে দিন। চেরা কাঁচা মরিচ ও গরম মসলা গুড়া মিশিয়ে দিয়ে কিছুক্ষণ খুব অল্প আচেঁ দমে রাখুন।
- 6
নামিয়ে সার্ভিং ডিসে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি