বেগুন ভর্তা

বেগুন সাধারণত পুরিয়ে ভর্তা করা হয়। আজ একটু ভিন্ন ভাবে ভর্তা করুন।
বেগুন ভর্তা
বেগুন সাধারণত পুরিয়ে ভর্তা করা হয়। আজ একটু ভিন্ন ভাবে ভর্তা করুন।
রান্নার নির্দেশ
- 1
বেগুন ছোট ছোট টুকরা করে ধুয়ে নিন। পাত্রে পরিমানমত পানি দিয়ে বেগুন, হলুদ, শুকনা মরিচ দিয়ে জ্বাল দিন। পানি এমন পরিমান দিবেন যাতে বেগুন সিদ্ধ হতে হতে পানি শুকিয়ে যায়।
- 2
অন্য একটা পাত্রে তেল গরম করে শুকনা মরিচ ভেজে তুলে রাখুন। রসুন হালকা লাল করে ভেজে নিন। পিঁয়াজ ভেজে নিন বাদামি করে।
- 3
ভেজে রাখা রসুন,পিঁয়াজ আর কুচানো কাঁচা মরিচ সিদ্ধ বেগুনের উপর ছড়িয়ে দিন। ভাজা শুকনা মরিচ হাতে ডলে গুড়া করে সিদ্ধ বেগুনের উপর ছড়িয়ে দিন। একটু কাঁচা সরিষার তেল আর লবন ছড়িয়ে দিয়ে সব উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন।
- 4
পরিবেশনের আগে ধনে পাতা ছিটিয়ে দিন।
Made this recipe? Share a Cooksnap!
Let Salam Talukder know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি