ভাইরাল পেশওয়ারি বিফ

অনেক রাঁধুনির দাবি পাকিস্তানি এই রেসিপি লবণ আর ঘি দিয়ে সেদ্ধ করেই রান্না হয়। এই ধারণা কিন্তু সঠিক নয়। এই রান্নার পেয়াজ, রসুন ব্যবহার করা হয় তবে কম পরিমাণে আর আস্ত। অনেকটা ঈদে মা-দাদিরা যেভাবে সাদামাটা কোরমা রান্না করতেন দেখতে তেমন হবে। এতে শুধু লবণ ছাড়া কোন গুঁড়া বা বাটা মসলা ব্যবহার করা হয় না বলে মাংসের স্বাদ খুব ভালোভাবে বোঝা যায়।

রান্নার নির্দেশ
- 1
এই রেসিপিতে চর্বি একটু বেশি রাখতে হয়। প্রথমে গরু বা খাসির মাংসে ভালোভাবে লবণ মেখে রেখে দিতে হবে ৩০ মিনিট।
- 2
যে হাড়িতে রান্না করবেন, প্রথমে ঘি দিয়ে চর্বিসহ মাংস ৫ মিনিট ভেজে নিন।
- 3
পেঁয়াজ ও আদা আস্ত দিতে হয়।চাইলে হালকা থেতো করে নিতে পারেন।
- 4
এবার টমেটো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ, কাঁচামরিচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে ভালভাবে ঢেকে দিন যাতে বাষ্প সহজে বের না হয়।
- 5
শুরুতে ১০ মিনিট মিডিয়াম আঁচে এবং এরপর একেবারে মৃদুতাপে রান্না করতে হবে ২ ঘণ্টা।
মাঝে অল্প পরিমাণে গরম পানি যোগ করতে পারেন। - 6
মসলাদার ভুনা মাংসের স্বাদ থেকে অবশ্যই ভিন্ন কিন্ত সুস্বাদু। অথেনটিক স্বাদ পেতে তাজা গরু/খাসির মাংস ও হোমমেইড বা ভালোমানের ঘি নিতে হবে। 🤤
Made this recipe? Share a Cooksnap!
Let তিতিক্ষা know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)