চিকেন ক্যাপসিকাম ফ্রাই

Amrita Banerjee @cook_17829040
চিকেন দিয়ে খুব সহজে, চটজলদি বানানো একটি সুস্বাদু পদ
চিকেন ক্যাপসিকাম ফ্রাই
চিকেন দিয়ে খুব সহজে, চটজলদি বানানো একটি সুস্বাদু পদ
রান্নার নির্দেশ
- 1
ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন ছোট করে কেটে নিতে হবে। চিকেন ছোট করে কেটে নিতে হবে।
- 2
কড়াইয়ে তেল গরম হলে আদা আর রসুন কুচি দিয়ে সামান্য ভেজে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে গ্যাস কমিয়ে ভাজতে হবে।
- 3
ক্যাপসিকাম, পেঁয়াজ অল্প ভাজা হলে চিকেন আর নুন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে।
- 4
টম্যাটো স্যস, সোয়া স্যস, লঙ্কা গুঁড়ো আর চিনি মিশিয়ে একটা মিশ্রণ তৈরী করতে হবে। চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেলে স্যসের মিশ্রণ মিশিয়ে গ্যাস কমিয়ে ৪-৫ মিনিট মত নেড়ে নামিয়ে নিলেই তৈরী চিকেন ক্যাপসিকাম ফ্রাই।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10057905









মন্তব্যগুলি