গোটা পেঁয়াজ দিয়ে ডিম কারি
সাধারণ বাঙ্গালি রান্না
রান্নার নির্দেশ
- 1
ডিম ও আলু সেদ্ধ করে নিন ! আলু গুলো টুকরো করে নিন এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ডিম ও আলু একটু ভেজে উঠিয়ে নিন ॥
- 2
এবার কড়াইতে ঐ তেলে গরম মশলা ফোঁড়ন দিন, এবার গোটা পেঁয়াজ গুলো একটু বাদামি করে ভেজে টমেটো টুকরো দিন, একটু কষতে থাকুন ।
- 3
টমেটো একটু নরম হলে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ও লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষে নিয়ে এবার পেঁয়াজ রসুন টমেটো বাটা নুন হলুদ চিনি দিয়ে ভালো করে কষে নিন.. এরপর এক কাপ জল দিন।
- 4
ফুটে উঠলে আলু ও দিন দিয়ে আঁচ কমিয়ে দিন। ঢাকা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিন । নুন ও মিষ্টির স্বাদ টা একটু চেক করে নিন। কয়েক টি কাঁচা লঙ্কা চিরে দিয়ে নামিয়ে নিন, একটু ঢাকা দিয়ে রাখুন। একটু ধনে পাতা কুচিও দিতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10094777










মন্তব্যগুলি