পনির টিক্কা মশালা

পোলাও ফ্রয়েড রাইস রুটি নান পরোটা লুচি সব কিছুর সাথে দারুণ জমে যায় এই পিপারেশন॥
পনির টিক্কা মশালা
পোলাও ফ্রয়েড রাইস রুটি নান পরোটা লুচি সব কিছুর সাথে দারুণ জমে যায় এই পিপারেশন॥
রান্নার নির্দেশ
- 1
দই দু চামচ বেসন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ হলুদ আধা চামচ নুন আধা চামচ গরম মশলা এক চামচ লাল লঙ্কা গুঁড়ো ও পনির এক সাথে মেখে 30 মিনিটের জন্যে ফ্রিজে রেখে দিন...
- 2
30 মিনিট পড় কড়া তে একটু বেশি তেল দিয়ে পনির গুলো ভেজে তুলুন ॥ এবার আর একটি ফ্রাই প্যানে বাকি এক চামচ বেসন হাল্কা আঁচে শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে রাখুন ॥
- 3
কড়া তে সাদা তেল দিয়ে সামান্য সাদা জিরে ফোড়ন দিন... এবার পেঁয়াজ বাটা দিয়ে কম আঁচে কষতে থাকুন তেল বেরিয়ে না আসা পর্যন্ত॥ এবার আদা রসুন পেস্ট দিন আবার কষতে থাকুন ॥ আদা রসুনের কাঁচা গন্ধ কমে এলে একে একে বাকি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন দিয়ে কষে নিন.. এবার টমেটো পেস্ট দিয়ে আবার কম আঁচে এক মিনিট কষে নিয়ে ভাজা করা বেসন দিয়ে নাড়তে থাকুন । খেয়াল রাখুন যেন ডেলা পাকিয়ে না যায়... এবার কড়া থেকে ছেড়ে এলে আধা কাপ জল দিয়ে ভেজে রাখা পনির দিয়ে দিন ॥
- 4
ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে আধা চা চামচ চিনি দুটো কাঁচা লঙ্কা গরম মশলা কসৌরি মেথি এক চামচ বাটার দিয়ে নামিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেদিন ॥ এবার গরম গরম পরিবেশন করুন ॥ চাইলে ধনিয়া পাতা কুচি ও দিতে পারেন..
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি