ক্রিস্পি ক্রান্চি জিলিপি

বৃষ্টি ঝরা সন্ধ্যায় চা এর সাথে নিজে হাতে বানানো মুচমুচে জিলিপি সকলের কাছে নিশ্চিত তৃপ্তি দায়ক এব্ং নিজের কাছে তো অবশ্যই ।
ক্রিস্পি ক্রান্চি জিলিপি
বৃষ্টি ঝরা সন্ধ্যায় চা এর সাথে নিজে হাতে বানানো মুচমুচে জিলিপি সকলের কাছে নিশ্চিত তৃপ্তি দায়ক এব্ং নিজের কাছে তো অবশ্যই ।
রান্নার নির্দেশ
- 1
সুজি ময়দা দই বেকিং সোডা ও সামান্য জল দিয়ে মোটা ঘন একটা ব্যাটার বানিয়ে 45মিনিট ফ্রিজে রেখে দিন ॥
- 2
চিনির সাথে দেড় কাপ জল দিয়ে ফুট তে দিন এক তার না আসা পর্যন্ত॥ ঘন হয়ে এলে কয়েক টুকরো দারচিনি দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিন॥ ব্যস সিরা প্রস্তুত ॥
- 3
এবার একটা ফ্রাইপ্যানে বা কড়া তে সাদা তেল অথবা ঘি দিয়ে গরম করতে দিন ॥ ভালো মতো গরম হয়ে গেলে একটা কোন এর মধ্যে ব্যাটার নিয়ে কোনের মাথাটা ছোট করে কেটে তেলে জিলিপির আকারে ভাজুন । একটু লাল করে ভেজে সিরা তে ডুবিয়ে রাখুন দু মিনিট এবার সিরা থেকে তুলে নিন । গরম চা এর সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি