মধু ভরা সন্দেশ

মধু ভরা সন্দেশ
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্যাস জেলে একটা পাত্রে দুধ ঢেলে নিয়ে দুধটা ফুটিয়ে নেব।
- 2
দুধ ফুটে গেলে গ্যাস বন্ধ করব ।আর ৫মিনিট ঠান্ডা হতে দেব ।
- 3
এবার একটা কাপে লেবুর রস করে নেব ।আর তাতে ১\২কাপ জল মেশাব।
- 4
তার পর অল্প অল্প করে লেবুর রস মেশাব আর নাড়তে থাকব ।কিছুক্ষণ পর দেখব দুধটা ছানা কেটে গেছে।
- 5
এবার একটা পাতলা কাপড়ে ছানাটা ছেঁকে নেব।আর কাপড়টা পুটলি করে ৩০মিনিট কোন উচু জায়গায় ঝুলি রাখব ।
- 6
৩০মিনিট পর ছানাটা একটা পাত্রে ঢেলে হাত দিয়ে ভাল করে মাখব।৭মিনিট হাতের চেটোর দ্বারা মাখব।
- 7
এবার ২চা চামচ মধু আর গুঁড়ো চিনি দিয়ে আবার ভাল করে মেখে নিতে হবে আর ও ২-৩মিনিট মতো।তার পর গ্যাস জেলে একটা নন স্টিক প্যান বসাব ছানাটা নারার জন্য যাতে ছানার কাঁচা গন্ধ চলে যায়।
- 8
এবার কম আঁচে ৪মিনিট ছানাটা নেড়ে গ্যাস বন্ধ করব ।আর ছানা টা একটা প্লেটে ঢেলে নেব ঠান্ডা করার জন্য । ঠান্ডা হলে এলাচ গুঁড়োটা ছানাতে ভাল করে মিশিয়ে নেব ।
- 9
এবার একটা ছোট বাটি নিয়ে তাতে ছানা অল্প নেব আর মাঝে আঙুল দিয়ে একটা গর্ত করে নেব ।
- 10
এবার ওই বাটি থেকে বের করে রাখব প্লেটে। এই ভাবে অল্প অল্প ছানা মাখা নিয়ে বাটির আকার করব।
- 11
এবার সন্দেশের ওই গর্তের মধ্যেই অল্প করে করে মধু দেব আর ওপরে চকলেটের গুরো ছড়িয়ে দেব।
- 12
এবার হয়ে গেল মধু ভরা সন্দেশ। এবার সাজিয়ে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি