গ্রীন কচুরি

#ইন্ডিয়া গ্রীন কচুরির প্রধান উপকরন পালংশাক, মটরশুঁটি ও ময়দা ।এই কচুরি স্বাস্থ্য কর, সুস্বাদু এবং দেখতেও আকর্ষণীয় ।
গ্রীন কচুরি
#ইন্ডিয়া গ্রীন কচুরির প্রধান উপকরন পালংশাক, মটরশুঁটি ও ময়দা ।এই কচুরি স্বাস্থ্য কর, সুস্বাদু এবং দেখতেও আকর্ষণীয় ।
রান্নার নির্দেশ
- 1
মটরশুঁটি সেদ্ধ করে মিক্সিতে পেষ্ট করে নিতে হবে ।
- 2
ময়দা, বেসন, স্বাদমত নুন ও তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পালংশাকের পেষ্ট ও পরিমান মত জল দিয়ে ময়দা ভালো করে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে ।
- 3
পুর তৈরী করার জন্য কড়াইতে তেল দিয়ে কালোজিরা, হিং ফোড়ন দিয়ে আদাবাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ১ মিনিট ভেজে তাতে মটরশুঁটির পেষ্ট, জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করে ঠান্ডা করে নিতে হবে ।
- 4
কচুরির জন্য লেচি কেটে তাতে পরিমান মত পুর দিতে হবে । তেল দিয়ে কচুরি বেলে নিতে হবে ।
- 5
কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কচুরি ভেজে তুলে নিতে হবে। গরম গরম ইচ্ছে মত তরকারি বা ডালের সাথে পরিবেশন করুন গ্রীন কচুরি
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি