ট্যাংরা মাছের সর্ষের ঝাল
#ইন্ডিয়া
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলো ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে ৫মিনিট রেখে দিতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল গরম বসাতে হবে।তেল গরম হলে মাছ গুলো ভেজে তুলে নিতে হবে।
- 3
এরপর ঐ তেলে কালো জিরে ফোঁড়ন দিয়ে পেয়াজ কুচি নুন হলুদ দিয়ে ২মিনিট ভেজে তাতে পোস্ত বাটা সর্ষে বাটা কাঁচালংকা বাটা দিয়ে ২মিনিট ভেজে জল দিতে হবে।
- 4
৫মিনিট মাঝারি আঁচে ফোটার পর ভাজা মাছ দিতে হবে । মাছ দিয়ে ৩মিনিট ফুটিয়ে ধনেপাতা মিশিয়ে নামাতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10246485




মন্তব্যগুলি