রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইয়ে এক চামচ তেল দিয়ে একটু গরম হলে বড়ি গুলো লাল করে ভেজে নিতে হবে
- 2
আবার কড়াই তে আরো কিছু তেল দিয়ে একটা শুকনো লংকা ও গোটা জিরা ফোঁড়ন দিতে হবে
- 3
এরপর জিরা হালকা ভাজা হয়ে গেলে তাতে ছোট করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিতে হবে ও ভালো করে ভাজতে হবে
- 4
লাউগুলো হালকা আঁচে কিছুটা ভেজে নিয়ে তাতে আদা বাটা, কাঁচা লংকা ও টমেটো টুকরো গুলো দিয়ে দিতে হবে
- 5
এবারে কিছুক্ষন নেড়েচেড়ে 2-3মিনিট র জন্য ঢেকে দিতে হবে. টমেটো গুলো সেদ্দ হয়ে এলে তাতে পরিমান মতো হলুদ, নুন, চিনি, ধোনে ও জিরে গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে সেদ্দ হওয়ার জন্য, অল্প জল দেয়া যেতে পারে যদি প্রয়োজন হয়
- 6
এভাবে হালকা আঁচে বেশ কিছুক্ষন চাপা দিয়ে ঢেকে সেদ্দ হয়ে এলে তাতে ভাজা বড়ি, গরম মশলা ও ঘি দিয়ে আবার কিছুক্ষন চাপা দিয়ে রাখলেই রেডি লাউঘন্ট।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10270417




মন্তব্যগুলি