জাপানিস এগ্ স্যুপ

#ডিম
জাপানের এই এগ্ ডিস খুবই জনপ্রিয় ।একে এগ্ স্যুপ বলা যেতে পারে। এই ডিসটি খুবই সু স্বাস্থ্যকর।
জাপানিস এগ্ স্যুপ
#ডিম
জাপানের এই এগ্ ডিস খুবই জনপ্রিয় ।একে এগ্ স্যুপ বলা যেতে পারে। এই ডিসটি খুবই সু স্বাস্থ্যকর।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ২টো ডিম একটা বাটিতে ভাল করে ফেটিয়ে নেব ।
- 2
এবার তাতে আন্দাজ মতোন নুন আর মরিচ গুরো দেব ।আর ৫মিনিট মতোন ভাল করে ফেটাব।
- 3
তার পর একটা ঝাকনি দিয়ে অন্য একটা বাটিতে ডিমের গোলাটা ঝেকে নেব ।
- 4
এবার গ্যাস জেলে ফ্রাই প্যান বসালাম তাতে বাটার ব্রাস করব ।
- 5
তার পর কম আঁচে ফ্রাই প্যানটা হালকা গরম হলে ডিমের গোলাটা তাতে দিয়ে দেব ।আর ফ্রাই প্যানটি ঘোরাব যাতে ডিমের গোলাটা চারিদিকে গোল করে হয়।
- 6
তার পর এক পিঠটা হলে ডিমটা অন্য পিঠটা উল্টে দেব।৩মিনিট হলে গ্যাস বন্ধ করব ।
- 7
এবার একটা প্লেটে পাতলা করে ডিম ভাজাটা রাখব।আর ঠান্ডা হতে দেব ।
- 8
তার পর ঠান্ডা হলে ডিম ভাজা টা চার কোনা করে কেটে নেব। তার পর আবার চারকোনা থেকে মাঝ বরাবর কেটে নেব ।
- 9
এবার ডিমের একটা লম্বা পাট নিয়ে মুড়ে নেব লম্বা ভাবে।
- 10
তার পর ছুরি দিয়ে কাটব অল্প করে করে যে দিকে মুড়েছি তার উল্ট দিকে ।
- 11
এবার কাটা হলে রোল করে পাকিয়ে নেব।দেখব ঠিক ফুলের মতো দেখতে লাগছে।
- 12
এবার ডিমের ফুলের ঠিক গোড়ার দিক করে একটা সেদ্ধ নুডলস নিয়ে বেধে ফেলব।
- 13
এই ভাবে আরেকটা ফুল করব।আর এক একটা বাটিতে রাখব।
- 14
তার পর একটা পাত্রে ১গ্লাস জল নেব।তাতে অ্যারারুট, সোয়া শস, টমেটো শস, আন্দাজ মতোন নুন আর মরিচ গুরো দেব।আর সামান্য বাটার দেব ।
- 15
সব মিশিয়ে গ্যাস জেলে বসাব ।সুপটা ফুটলে অল্প ফেটানো ডিম দেব।আর আজিনামোটো দেব।তার পর নেড়েচেড় গ্যাস বন্ধ করব ।
- 16
এবার এই স্যুপ নিয়ে বাটিতে দেব যেখানে ডিমের ফুল আছে। আর নুডলসটা পাশে রাখব। ইচ্ছে মতো এগ্ স্যুপে মিশিয়ে খেতে পারব।
- 17
তাহলে রেডি আমাদের জাপানিস এগ্ স্যুপ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি