পালক ব্যানানা প্যানকেক উইথ সেভরি পিনাট বাটার

পালক ব্যানানা প্যানকেক উইথ সেভরি পিনাট বাটার
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাদাম শুকনো খোলায় ভেজে নিন,হাত দিয়ে ঘষে খোসা ছাড়িয়ে নিন, মিক্সার জার এ দিয়ে গুঁড়ো করে নিন
- 2
এবার ওই গুঁড়ো তে নুন, মধু ও বাদাম তেল ঢেলে আবারো কিছুক্ষন ঘুরিয়ে নিন, এবার ওই মণ্ড তে একে একে আদা, রসুন, ভিনেগার, ব্রাউন সুগার, চিলি ফ্লেক্স, বাকি মধু আর জল দিয়ে ঘুরিয়ে নিন, প্রয়োজনে জল মিশিয়ে মিশ্রণ টি কে পাতলা করে নেওয়া যেতে পারে, এবার ওপর থেকে ভাজা বাদাম আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলেই রেডি
- 3
প্যানকেক বানাবার জন্য প্রথমে মিক্সার জার এ পালং শাক(কুচি করে কাটা),কলা, ডিম, পুদিনা পাতা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন, এবার ওতে আটা মিশিয়ে নিন, আবারো ব্লেন্ড করে 2 মিনিট ঢেকে রাখুন
- 4
এবার মধু ও বেকিং পাউডার মেশান, প্যান এ মাখন গরম করুন, হাতা দিয়ে মিশ্রণ টা দিন ও 1 মিনিট অপেক্ষা করুন
- 5
ওপরে বুদবুদ দেখলে উল্টে দিন,এভাবে সব প্যানকেক ভেজে ওপর থেকে পছন্দমতো ফল,ড্রাই ফ্রুটস, ও মধু ছড়িয়ে, সেভরি পিনাট বাটার এর সাথে পরিবেশন করুন
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি