এগ স্টাফ ফ্রায়েড চিকেন লোফ

#রন্ধনেবন্ধন
#টেকনিকউইক
সেদ্ধ ডিমের পুর ভরা মাংসর কিমা দিয়ে বানানো এই ভাজা লোফ টি অত্যন্ত সুস্বাদু। এটির বাইরে টা মুচমুচে এবং ভেতরটা অত্যন্ত নরম হয়।
এগ স্টাফ ফ্রায়েড চিকেন লোফ
#রন্ধনেবন্ধন
#টেকনিকউইক
সেদ্ধ ডিমের পুর ভরা মাংসর কিমা দিয়ে বানানো এই ভাজা লোফ টি অত্যন্ত সুস্বাদু। এটির বাইরে টা মুচমুচে এবং ভেতরটা অত্যন্ত নরম হয়।
রান্নার নির্দেশ
- 1
একটি বাটিতে মাংসের কিমা, ময়দা,রসুন,গাজর,ধনেপাতা,ক্যাপসিকাম,সোয়া সস,নুন,লঙ্কা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নিয়ে একসাথে মেখে নেব
- 2
এবার কেটে রাখা ফয়েলে তেল ব্রাশ করে মাখা মাংসটির অর্ধেক অংশ আয়তক্ষেত্র আকারে রাখবো। তার ওপর চীজ ছড়িয়ে নেব
- 3
চীজের ওপর সেদ্ধ ডিম দুটি রাখবো
- 4
তার ওপর বাকি মাংসের পুর টি রাখবো। পুর টি এমন ভাবে রাখবো যেন ডিম দুটি ঢেকে যায়
- 5
এবার ফয়েলটি মুড়ে নিয়ে ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব
- 6
এবার একটি প্লেটে ময়দা ছড়িয়ে রাখবো। অন্য একটি প্লেটে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে রাখবো আর অন্য আরেকটি প্লেটে ডিম নিয়ে তাতে এক চিমটি নুন এবং গোলমরিচ গুঁড়ো নিয়ে ফেটিয়ে রাখবো
- 7
এবার ফ্রিজ থেকে বের কোরে লোফ টি ফয়েল থেকে বের কোরে প্রথমে ময়দাতে মুড়ে নেব
- 8
দিয়ে ডিমের গোলাতে ডুবিয়ে নেব
- 9
তারপর বিস্কুটের গুঁড়োতে মুড়ে নেব
- 10
এবার একটি প্যানে তেল গরম করে লোফ টি আস্তে কোরে তেলে দিয়ে দেব
- 11
তেল হাল্কা গরম হোতেই লোফ টি তেলে দিতে হবে। তেল বেশি গরম করা যাবে না নইলে বাইরে তা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে
- 12
কম আঁচে লোফের চারপাশটা ভালো ভাবে ভেজে একটি কিচেন তোয়ালে তে তুলে নেব
- 13
লোফ টি টুকরো কেটে একটি টমেটো সস এর সাথে পরিবেশন করে নেব
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি