রান্নার নির্দেশ
- 1
৩ টে ডিম ফাটিয়ে এরমধ্যে রিফান তেল দিয়ে বিট করে নিয়েছি যতখন না পযর্ন্ত ডিমের রঙ সাদা হচ্ছে।তারপর অল্প অল্প করে চিনি দিয়ে বিট করতে হবে এমন ভাবে চিনি ভিমের সঙ্গে মিশে যায়।একটা ছাকনিতে চালের গুড়ো বেকিং পাউডার একসাথে নিয়ে বিট করা মিশ্রণটির সঙ্গে আসতে আসতে চেলে ভাঁজ / ফোল্ড করে মেশাতে হবে।এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে মেশাতে হবে।
- 2
কেকের পাত্রের মধ্যে সাদা কাগজ দিয়ে তেল মাখিয়ে চালের মিশ্রণটি ঢেলে দিতে হবে।গ্যাসে কড়াইয়ে বসিয়ে এরমধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইয়ে চাপা দিয়ে ৫ মিনিট গরম করে নিতে হবে। ৫ মিনিট পর চাপা খুলে চালের মিশ্রণের বাটি বসিয়ে চাপা দিয়ে গ্যাস লো করে ৪৫ মিনিট রাখতে হবে।৪৫ মিনিট পর চাপা খুলে টুথপিক দিয়ে দেখতে হবে।যদি মিশ্রণটি টুথপিকের গায়ে না লাগে তাহলে বুঝতে হবে চালের কেক তৈরী।ঠান্ডা হলে একটা প্লেট এ ঢেলে সাদা কাগজ খুলে উপর থেকে চিনি গুঁড়ো ছড়িয়ে চেরি সাজিয়ে দিলেই তৈরী চালের কেক।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি