ফ্লাফি স্পিন্যাচ চীজ অমলেট

ফ্লাফি স্পিন্যাচ চীজ অমলেট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পালং শাক ভালো করে ধুয়ে নিয়ে, ছোট কুঁচি কুঁচি করে কেটে নিতে হবে।
- 2
ডিম গুলো একে একে ফাটিয়ে, ডিমের সাদা অংশ এবং ডিমের হলুদ অংশ আলাদা আলাদা করে আলাদা পাত্রে রাখতে হবে। ডিমের সাদা অংশের সাথে পরিমান মতো নুন আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে ফোমি করে বানিয়ে নিতে হবে। ডিমের হলুদ অংশ টা ও ভালো করে আলাদা ফেটিয়ে নিতে হবে।
- 3
এইবার ফেটানো সাদা অংশের সাথে ফেটানো ডিমের হলুদ অংশ ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প কিছুটা কুচানো পালং শাক ডিমের সাথে মিশিয়ে নিতে হবে।
- 4
ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হাল্কা ভাজা ভাজা করতে হবে।পেঁয়াজ হালকা রং ধরলে বাকি কুচানো পালং শাক দিয়ে দিতে হবে। সাথে স্বাদমতো নুন। একটু ভাজা ভাজা হয়ে আসলে ডিমের মিশ্রণ টা ঢেলে দিতে হবে । ওপর থেকে সমান করে দিয়ে অল্প গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট কম থেকে মাঝারি আঁচে রান্না করতে হবে।
- 5
3 মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে ধনে পাতা কুঁচি ছড়িয়ে দিতে হবে । অমলেট এর একটা পাশে তিনকোনা করে কেটে রাখা চীজ স্লাইসগুলো রেখে সাজিয়ে দিতে হবে। আবার ঢাকা বন্ধ করে 7-8 মিনিটের জন্যে একদম কম আঁচে রান্না টা করে নিতে হবে। মাঝে অল্প তেল অমলেটর চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে প্যানের সাথে অমলেট লেগে না যায়।
- 6
অমলেট হয়ে গেলে প্লেটে ফোল্ড করে নিয়ে, ব্রেড টোস্ট, ফ্রুট জুসের সাথে ব্রেকফাস্ট টেবিলে সার্ভ করুন।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি