ম্যাঙ্গো প্রন রোলাড উইথ হানি মাষ্টার্ড সস

ম্যাঙ্গো প্রন রোলাড উইথ হানি মাষ্টার্ড সস
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরন একটি পাত্রে সাজিয়ে নিতে হবে।গরম জলে বাঁধা কপির পাতা ৫ মিনিট ডুবিয়ে রেখে তারপর টিসু পেপার দিয়ে ভালো করে জল মুছে নিতে হবে।
- 2
মিক্সিতে রসুন ও চিংড়ি মাছ পেষ্ট করে নিতে হবে(মিহি পেষ্ট নয়)।এরসাথে মরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, তেল ও স্বাদমত নুন মিশিয়ে নিতে হবে
- 3
এরপর হানি মাষ্টার্ড সস বানিয়ে নিতে হবে ।তার জন্য একটি বাটিতে মধু, সর্ষে বাটা, লেবুর রস, দই ও স্বাদমত নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।সস তৈরি ।
- 4
বাঁধা কপির পাতায় হানি মাষ্টার্ড সস লাগিয়ে, চিলি ফ্লেক্স ও অল্প নুন ছড়িয়ে নিতে হবে ।তার উপর চিংড়ি পেষ্ট দিতে হবে ।তার উপর পাকা আমের টুকরো সাজিয়ে দিতে হবে ।
- 5
বাঁধা কপির পাতা দিয়ে চিংড়ি মাছের মিশ্রণ কে ভালো করে মুড়ে রোল করে নিতে হবে ।ফয়েল পেপারে পুরো জিনিসটা আরো একবার ভালো করে মুড়ে নিতে হবে ।
- 6
একটি পাত্রে এক গ্লাস জল দিয়ে তার উপর তারের জাল রেখে তার উপর ফয়েল পেপারে মোড়া আম চিংড়ির রোল টা রেখে ৮-১০ মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নিলেই তৈরি ম্যাঙ্গো প্রন রোলাড।
- 7
ছোট ছোট টুকরো করে হানি মাষ্টার্ড সস ও পাকা আমের টুকরো দিয়ে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি