রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল টা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
- 2
তারপর কড়াইতে ঘি আর সাদা তেল গরম করে তাতে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিতে হবে।
- 3
তারপরে ধুয়ে শুকিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে।
- 4
তারপর তাতে পরিমাণমতো নুন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে।
- 5
তারপর সাড়ে তিন কাপ জল দিয়ে তার মধ্যে দুধের গুলে রাখা খাবারের রং টা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস টা কম করে পাঁচ সাত মিনিটের জন্য হতে দিতে হবে।
- 6
সাত মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10515751




মন্তব্যগুলি