কাস্টার্ড রোল পুলি পিঠা

#পঞ্চরত্ন
#টেকনিকউইক এই রান্না টিতে স্টিমিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
পুলি পিঠা আমি সুইস রোলের মতো বানিয়ে কাস্টার্ড এর মধ্যে পরিবেশন করেছি ।
কাস্টার্ড রোল পুলি পিঠা
#পঞ্চরত্ন
#টেকনিকউইক এই রান্না টিতে স্টিমিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
পুলি পিঠা আমি সুইস রোলের মতো বানিয়ে কাস্টার্ড এর মধ্যে পরিবেশন করেছি ।
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে দু'কাপ জল ও নুন দিয়ে ফুটতে দিলাম জল ফুটে গেলে চালের গুঁড়ো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলাম এরপর ঢাকা খুলে ভাল করে নাড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করলাম এবং চাপা দিয়ে আরও তিন মিনিট রেখে দিলাম এতে চালের গুঁড়ো সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে। এরপর ঠান্ডা জলে হাত ডুবিয়ে চালের গুঁড়ো টা ভালো করে মেখে নিয়ে চাপা দিয়ে আরও 10 মিনিট রেখে দিতে হবে।
- 2
ঘন দুধ কাস্টার্ড পাউডার চিনি একসঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে ক্রমাগত নাড়তে হবে। কাস্টার্ড ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে
- 3
নারকেল কোরা ও গুড় একসঙ্গে করাইতে দিয়ে কম আঁচে নাড়তে হবে এতে জল দেওয়া চলবে না নারকেলের জল একেবারে শুকিয়ে আসলে গ্যাস বন্ধ করতে হবে
- 4
চালের গুঁড়ো মাখাটা দুটো ভাগ করে নিলাম ও একটি ভাগ দিয়ে অল্প ময়দা ছিটিয়ে বড় একটা রুটি বেলে নিলাম এর মাঝখানে নারকেলের পুর সমানভাবে মেলে দিলাম ও রোল করে নিলাম। রোলের দুটো সাইড ভালো করে মুড়ে চেপে নিলাম এইভাবে দুটো রোল বানিয়ে নিলাম
- 5
একটি বড় বাটিতে জল গরম করতে দিয়ে স্টিম যখন উঠবে এর মধ্যে ঝাঁঝরি রেখে এর ওপরে রোল গুলো রেখে 25 মিনিট স্টীম করে নিলাম। এরপর রোল গুলো টুকরো করে কেটে নিলাম।
- 6
কাস্টার্ড এর ওপরে রোল গুলো রেখে প্রতিটা রোলের ওপরে এক চামচ করে কাস্টার্ড দিয়ে এবং কাজু আমন্ডের কুচি ছড়িয়ে পরিবেশন করলাম।
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি